Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি যদি বঞ্চিত না হতে চান তাহলে আজই ত্যাগ করুন এই অভ্যাস

মা লক্ষ্মীর কৃপা থেকে আপনি যদি বঞ্চিত না হতে চান তাহলে আজই ত্যাগ করুন এই অভ্যাস

এমন অনেক ব্যক্তি আছেন যারা কঠোর পরিশ্রম করার পরেও তাদের জীবনে সাফল্য আসে না। কিন্তু এর পেছনে সঠিক যে কি কারণ তা হয়তো অনেকেই জানেন না। জ্যোতিষশাস্ত্রে বলা হয় আমাদের দারিদ্রতার পেছনে এমন অনেক আছে তা আমরা অগোচরেই নিত্যদিন করে থাকি। আমাদের নিত্যদিনের ছোট ছোট ভুলই একদিন আমাদের দারিদ্রতার পথে নিয়ে যায়। তবে এর থেকে বেরোবার অনেক উপায় রয়েছে। এবং সেই সঙ্গে বলা হয় এমন কিছু জিনিস রয়েছে সেগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের ঘরে মা লক্ষ্মী বাস করবেন। আর্থিকদিক অনেক উন্নতি করতে পারবেন। দারিদ্রতা কাটাতে ও মা লক্ষ্মীর কৃপা পেতে কী কী করবেন।

অহংকার করবেন না

অহংকার করবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয় কখনোই কোন বিষয় নিয়ে অহংকার করবেন না। কারণ অহংকারী ব্যক্তি কখনোই ধনী হতে পারেন না। অহংকারের জন্য তার জীবনের সব সুখ চলে যায়। এমন কি মা লক্ষ্মীও এতে কিন্তু খুব রেগে যান। সবসময় যদি আপনি অহংকার করেন তাহলে আপনার চাকরি পর্যন্ত চলে যেতে পারে। আর্থিক দিকে অভাব হতে পারে। আপনি দাম্পত্য জীবনেও কখনোই আপনি সুখী হবেন না। পারিবারিক জীবনেও আপনার সুখ হবে না।

নোংরা জামাকাপড় পরবেন না

নোংরা জামাকাপড় পরবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বাড়ি কখনোই নোংরা করে রাখবেন না তাহলে মা লক্ষ্মী, বাড়িতে প্রবেশ করবে না এবং আপনার আর্থিক দিকে অবনতি হবে। আপনি ক্রমশ দারিদ্র হতে থাকবেন। সেইসঙ্গে কখনোই ছেড়া বা পুরনো জামা কাপড় বাড়িতে থাকলে সেগুলো ফেলে দিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরুন। নিজেকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যদি আপনি আর্থিক দিকে উন্নতি করতে চান তাহলে প্রত্যেকদিন সকালবেলা স্নান করে পরিষ্কার জামা কাপড় পড়ে পুজো করুন। ভগবানের সেবা করুন। এতে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি হবে।

টাকা পয়সা নিয়েই লোভ করবেন না

টাকা পয়সা নিয়েই লোভ করবেন না

কোন বিষয় নিয়ে কখনো লোভ করবেন না। টাকা-পয়সার বিষয়ে যত লোভ করবেন না। আপনি কঠিন পরিশ্রম করে আর্থিক দিকে উন্নতি করার চেষ্টা করুন। কারোর টাকা দেখে কখনোও লাভ করবেন না। তাতে আপনারই ঘরে দারিদ্রতা ক্রমশ বাড়তে থাকবে।

 এটি করলে মা লক্ষ্মী খুব রেগে যান

এটি করলে মা লক্ষ্মী খুব রেগে যান

অন্য কোনও ব্যক্তির থেকে কখনো কিছুই ছিনিয়ে নিয়ে বা তাকে শোষণ করে সুখী হওয়ার চেষ্টা করবেন না। অন্যথায় আপনি ক্রমশ অসুখী হয়ে উঠবেন এবং আপনার জীবনের ফল ক্রমশ খারাপ হবে। চাকরি ও ব্যবসায় আপনার জীবনে কখনোই সাফল্য আসবে না। সেইসঙ্গে এতে মা লক্ষ্মী খুব রেগে যান। আপনার জীবনের সাফল্য আসবে না। তাহলে আপনার বাড়িতে মা লক্ষ্মী আপনার বাড়িতে ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে না। সেই সঙ্গে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি ভরে উঠবে এবং পরিবারের সকল সদস্যদের সঙ্গে সকলেরই অশান্তি বাড়তে থাকবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+