বাড়িতে টিকটিকি লড়াই করলে তার প্রভাব কী হতে পারে জানেন! উত্তর দিচ্ছে এই শাস্ত্র
আগামীদিন কেমন কাটবে তা কেউই বলতে পারে না। তবে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা সকলেরই থাকে। শাস্ত্র মতে, বেশ কয়েকটি লক্ষণ বলে দিতে পারে আগামী সময় সম্পর্কে।
আগামীদিন কেমন কাটবে তা কেউই বলতে পারে না। তবে ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা সকলেরই থাকে। শাস্ত্র মতে, বেশ কয়েকটি লক্ষণ বলে দিতে পারে আগামী সময় সম্পর্কে। বিভিন্ন পশুপাখীর চলাফেরা , কিংবা ঘরের মধ্যে কীটপতঙ্গের ঘোরাফেরা দেখে বলে দেওয়া যেতে পারে কেমন কাটবে আগামী দিন। এমনই দাবি শকুন শাস্ত্রের। শাস্ত্র বলছে খাওয়ার সময় টিকটিকির ডাক শুভ সংবাদ নিয়ে আসে। দেখে নেওয়া যাক টিকিটিকির চলাফেরা নিয়ে এই শাস্ত্র আর কী বলছে।

মরা টিকটিকি
গৃহপ্রবেশের সময় গৃহস্বামীকে টিকটিকি না মারার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। পাশাপাশি বাড়িতে যদি গায়ে মাটি লেগে থাকা টিকিটিকি দেখা যায়, তাহলে সেই গৃহস্থে রোগ জ্বালা লেগে থাকে বলে দাবি শাস্ত্রজ্ঞদের।

টিকটিকি নিয়ে কয়েকটি তথ্য
যদি দেখা যায় বাড়ির কোনও দেওয়ালে সঙ্গমরত টিকটিকি , তাহলে বুঝবেন কোনও পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে চলেছে আপনার। তবে টিকটিকি যদি বাড়িতে লড়াই করে, তাহলে বুঝে নিতে হবে কোনও বন্ধু বিচ্ছেদ আসন্ন।

টিকটিকির ডাক নিয়ে কী বলছে শাস্ত্র ?
সকালে খাওয়ার সময় যদি টিকটিকি ডাকে, তাহলে বুঝে নিতে হবে কোনও শুভ সমাচার আসতে চলেছে। শুধু তাই নয়, সেই সময়ের টিকটিকির ডাক কোনও শুভফল দিতে পারে।

স্বপ্নে টিকটিকি দেখেন কি?
কেউ যদি স্বপ্নে টিকটিকি দেখে থাকেন, তাহলে তারও একটি ব্যাখ্যা রয়েছে। স্বপ্নে টিকটিকি আসলে, বুঝি নিতে আপনার কোনও অপূর্ণ কাজ করার ইঙ্গিত। মনে করা হয় এমন স্বপ্ন মানে সেই ব্যক্তিকে সতর্ক হওয়ার ইঙ্গিত দেওয়া হচ্ছে।












Click it and Unblock the Notifications