এই ৬ রাশির জাতকদের ওপর রয়েছে হনুমান জির বিশেষ কৃপা, আপনি কি এই তালিকায় রয়েছেন
এই ৬ রাশির জাতকদের ওপর রয়েছে হনুমান জির বিশেষ কৃপা
মানা হয় যে রামভক্ত হনুমান খুব শীঘ্রই প্রসন্ন হন ভক্তের প্রতি। এর পাশাপাশি তিনি তাঁর ভক্তদেরও সঙ্কট থেকে দূরে রাখেন। বজরংবলীর কৃপায় বিগড়ে যাওয়া কাজও হয়ে যায়, আর সেজন্য মঙ্গলবার করে পূর্ণ ভক্তি–শ্রদ্ধা সহকারে হনুমানের পুজো–আরাধনা করা উচিত। তবে এমন অনেক ব্যক্তি রয়েছে যাঁদের ওপর হনুমান জির বিশেষ কৃপা রয়েছে। জ্যোতিষ অনুযায়ী, কিছু নির্দিষ্ট রাশির জাতকদের ওপরই সঙ্কটমোচক হনুমান নিজের কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। আসুন আজকে সেই রাশির জাতকদের বিষয়ে জেনে নেওয়া যাক।

মেষ রাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, হনুমান জি সবচেয়ে বেশি মেষ রাশির জাতকদের ওপর নিজের কৃপাদৃষ্টি দিয়ে থাকেন। এই জন্য তাঁদের কষ্ট থেকে দূরে রাখেন। এই রাশির জাতকদের মজবুত ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা তাঁদের জীবনে সর্বদা ধন-সমৃদ্ধি নিয়ে আসে। বিশেষত হনুমান দেবের আশীর্বাদে এদের জীবনে মাথা চাড়া দিয়ে ওঠা যে কোনও সমস্যা মিটে যেতে সময় লাগে না। সেই সঙ্গে অঞ্জনী পুত্রের আশীর্বাদে এরা চরম অর্থনৈতিক উন্নতির স্বাদ পান। সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত নানা ঝামেলাও মিটে যায় চোখের পলকে।

কুম্ভ রাশি
এই রাশির জাতকের ওপর হনুমান জির বিশেষ আশীর্বাদ রয়েছে। এই লোকেরা কর্মজীবনে উচ্চ স্থান অর্জন করেন এবং প্রচুর অর্থ উপার্জন করেন। তাঁরা সাফল্যও পায়। যদিও এই লোকেরা প্রায়ই অন্যদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে, কিন্তু শেষ পর্যন্ত তাঁরা জয়ী হন। শুধু তাই নয়, হনুমান জির আশীর্বাদে কুম্ভরাশির জাতকদের সামাজিক সম্মানও বৃদ্ধি পায় চোখে পরার মতো। তাই আপনি যদি এই রাশির হন তবে নিয়মিত হনুমান জির আরাধনা করুন।

সিংহ রাশি
এই রাশির জাতকেরা বিপদে পরা মাত্র যদি হনুমনা জির নাম নেন, তাহলে নিমেষে সব সমস্যা মিটে যেতে শুরু করে। সেই সঙ্গে সর্বশক্তিমানের আশীর্বাদে কোনও ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা যেমন কমে, তেমনি নানাবিধ ক্ষতি হওয়ার আশঙ্কাও যায় কমে।

বৃশ্চিক রাশি
এই রাশির মানুষকে তাদের কাজে খুব ছোট ছোট বাধার সম্মুখীন হতে হয়। তাঁরা দ্রুত এবং সহজে সাফল্য পায়। তাঁদের কাছে অর্থও টিকে থাকে। জ্যোতিষশাস্ত্র মতে এই রাশির জাতক-জাতিকারা শনি-মঙ্গলবার হনুমানজির পুজো করা শুরু করলে দেব এতটাই প্রসন্ন হন যে তাঁর আশীর্বাদে অর্থনৈতিক ক্ষতি হওয়ার আশঙ্কা তো কমেই, সেই সঙ্গে চটজলদি পদন্নতি লাভের সম্ভাবনাও বৃদ্ধি পায়।

বৃষরাশি
এমনটা বিশ্বাস করা হয় যে এঁরা যদি প্রতি মঙ্গল এবং শনিবার ভক্তি ভরে হনুমান জির পুজো করেন তাহলে নানাবিধ উপকার তো মেলেই, সেই সঙ্গে উপরি পাওনা হিসেবে শনি এবং মঙ্গল গ্রহের দোষও কেটে যায়। শুধু তাই নয়, দেবের আশীর্বাদে যে কোনও কাজে চটজলদি সফলতা লাভের সম্ভাবনাও বাড়ে।

ধনুরাশি
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই রাশির জাতক-জাতিকারা যদি নিয়মিত হনুমান জির পুজো করেন এবং প্রতি বছর হনুমান জয়েন্তীর দিন তুলসির মালা, পান পাতা এবং সিঁদুর নিবেদন করে তাঁর আরাধনা করেন, তাহলে হনুমান জি এতটাই প্রসন্ন হন যে বাকিদের থেকে অনেক বেশি মাত্রায় সুফল তো মেলেই, সেই সঙ্গে টাকা-পয়সা সংক্রান্ত সব ঝমেলাও মিটে যায় এবং মনের মতো চকরিরও সন্ধান মেলে।












Click it and Unblock the Notifications