Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থীর দিন বারো রাশির ব্যক্তিদের কেমন যাবে
জোতিষশাস্ত্রে (astrology) গনেশ চতুর্থীর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থীতে গণেশ পূজো হয়ে থাকে। ১৮ সেপ্টেম্বর দুপুর ১২ টা ৩৯ মিনিট থেকে চতুর্থী তিথি শুরু হচ্ছে। ১৯ সেপ্টেম্বর দুপুরে ১ টা ৪২ মিনিটে তা শেষ হবে। এদিন গণেশের বিশেষ পুজোর আয়োজন করেন তার ভক্তরা। এই গণেশ চতুর্থীদের শুভ রবি ও বৈধৃতি যোগ ।
চলতি বছর ১৯ সেপ্টেম্বর পালিত হবে গণেশ পূজো। দশ দিনব্যাপী এই উৎসব পালন করবেন তার ভক্তরা। এই বিশেষ দিনে বারো রাশির ব্যক্তিদের কেমন যাবে, জানেন।

মেষ রাশি
মেষ রাশির (aries) জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। জীবনে প্রত্যেকটি ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবেন। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা নিশ্চিত।
বৃষ রাশি
বৃষ রাশির (Taurus) ব্যক্তিদের জীবনে সফলতা আসবে, আর্থিক দিকে খুব লাভ হবে। এসময় আপনার পুরনো জায়গায় বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, এসময় কোনও গুরুত্বপূর্ণ কাজে সিদ্ধান্ত নিলে বাবা-মায়ের পরামর্শ মেনেই নিবেন।
মিথুন রাশি
মিথুন রাশির (Gemini) জাতক জাতিকাদের জীবনে সুখের সময় শুরু হবে। আপনি কারোর কথায় প্রভাবিত হবেন না। কেউ আপনাকে খারাপ বুদ্ধি দিলে তা কখনোই গ্রহণ করবেন না। শরীর আপনার ভালোই যাবে, ব্যবসায় খুব সফলতা মিলবে।
কর্কট রাশি
কর্কট রাশির (cancer) ব্যক্তিদের সম্ভাবনা রয়েছে, কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। বাবা-মায়ের কথা মেনে সকল কাজ করার কথা ভাববেন। এই সময় আপনাদের দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিংহ রাশি
সিংহ রাশির (leo) ব্যক্তিদের এই সময়টি খুব মিশ্র যাবে। এই সময়ে চাকরি ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কঠিন পরিশ্রমের দ্বারা আপনি আপনার জীবনে সাফল্য আনতে পারবেন।
কন্যা রাশি
কন্যা রাশির (vigo) জাতক জাতিকাদের এই সময়টি খুব ভালো যাবে। এই সময় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। ব্যবসায় খুব সফলতা আসবে। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সাফল্য আসবে।
তুলা রাশি
তুলা রাশির (libra) ব্যক্তিদের খুব ভালো যাবে। এই সময় দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে বারবার ভাববেন। এসময় সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির (scopio) ব্যক্তিদের আর্থিক লাভ হবে। আপনার অগ্রগতির সময় শুরু হবে। যারা লেখালেখি, সাহিত্য, সৃজনশীল কাজে যুক্ত তাদের জীবনে সাফল্য আসবে। আপনার খরচ কমবে।
ধনু রাশি
ধনু রাশির (Sagittarius)ব্যক্তিদের খুব সুখের সময় শুরু হবে। এসময় শিক্ষার্থীদের চাকরির জন্য বিদেশে যেতে হতে পারে। ব্যবসায় লাভ হবে আপনাদের।
মকর রাশি
মকর রাশির ব্যক্তিদের (Capricorn) পরিবারের সকলের সঙ্গে খুব ভালোভাবে থাকতে পারবেন। সকলের সঙ্গে অশান্তিবাঁধার সম্ভাবনা রয়েছে। মাথা ঠাণ্ডা রেখে চলবেন, যে কাজের সিদ্ধান্ত নেবেন।
কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিরা (Aquarius) বেশ ভালো সময় শুরু হবে। আপনার কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন। এসময় আপনি যদি দূরে কোথাও ঘুরতে যান, একটু সাবধানে যাবেন।
মীন রাশি
মীন রাশির (Pisces) জাতক জাতিকাদের এই সপ্তাহটি খুব ভালো সময় শুরু হবে। আপনার বুদ্ধি ও মেধার দ্বারা সকল কাজ সফলতা আনতে পারবেন। নতুন সুযোগ আসবে ব্যবসায়ীদের জন্য।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications