পিতৃদোষ দূর করতে মেনে চলুন এই টিপসগুলি, তাতে পরিবার থাকবে নিরাপদ

পিতৃদোষ দূর করতে মেনে চলুন এই টিপসগুলি, তাতে পরিবার থাকবে নিরাপদ

হিন্দুধর্মে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ ও শ্রাদ্ধ করার নিয়ম রয়েছে। পিতৃপক্ষের ১৫ দিন ধরে অনেক ব্যক্তি পূর্বপুরুষদের পিন্ডদান করে থাকেন। এই বিধান রয়েছে হিন্দুধর্মে। পিতৃপক্ষ ১০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। বলা হয় ১৫ দিনের জন্য পূর্বপুরুষেরা পৃথিবীতে আসেন এবং তাদের পরিবারের সদস্যদের সঙ্গেই থাকেন। সেখানে তারা জল এবং খাদ্য গ্রহণ করে। পরিবারের সকলকে বিশেষভাবে আশীর্বাদ করে থাকেন। তাকে সেবা করলে পরিবারের বংশধরেরা সুখ ও সমৃদ্ধি দান করে থাকেন। যদি তাদের সেবায় কোন ত্রুটি থাকে, তাহলে তারা কিন্তু রেগে যান। এবং তাদের সেবায় যাতে কোন ত্রুটি না হয় বা দোষ না থাকে, সেগুলি দেখা অবশ্যই প্রত্যেকের দরকার। দেখে নিন কোন লক্ষণ গুলি মেনে চলবেন।

পিতৃদোষ থাকলে অসুবিধার সম্মুক্ষীন হওয়া

পিতৃদোষ থাকলে অসুবিধার সম্মুক্ষীন হওয়া

যদি পিতৃ দোষ থাকে তাহলে অনেক পরিশ্রম করেও কোন ফল পাওয়া যায় না। ব্যক্তিকে খুব চাপের মধ্য দিয়ে যেতে হয়। জীবনে কোনও কাজে তারা সুফল পান না। সকল কাজেই বাধার সৃষ্টি হয়। পরিবারের সদস্যরা নানাভাবে অশুভ ও সময়ের মধ্যে দিয়ে যান। বিবাহিত জীবনে তারা সুখী হন। এমন কী তাদের বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। আর অবিবাহিতদের বিয়েতে বাধা পর্যন্ত আসতে পারে। পিতৃ পুরুষের রাগে আপনার জীবন শুভ হয় না। আপনি কোনও কাজে শুভ ফল পাবেন না। পিতৃ দোষের কারণে পূর্বপুরুষেরা বারবার স্বপ্নে আসেন এবং কিছু বিশেষ ইঙ্গিত দিয়ে যান। শুভ কাজে বাধার সৃষ্টি হয়। অনেক সময় শিশুদের নানান সমস্যায় পড়তে হয়।

কী কী প্রতিকার করবেন

কী কী প্রতিকার করবেন

তবে এই পিতৃদোষ দূর করতে কিছু প্রতিকার রয়েছে। যেগুলি মেনে চললে আপনি জীবনে উন্নতি লাভ করতে পারবেন। বলা হয় এই দোষ দূর করতে পিতৃপক্ষে পিণ্ডদান করুন। পিতৃপুরুষের শান্তির জন্য নানা নাচার অনুষ্ঠানের ব্যবস্থা করুন। কাক এবং অন্যান্য প্রাণীদের পাখিদের খাওয়ান যত্ন করে। জ্ঞানী পন্ডিতের সঙ্গে যোগাযোগ করুন। তাঁদের আত্মার শান্তির জন্য এমন প্রতিকার করুন।

 এই মন্ত্রটি জপ করুন

এই মন্ত্রটি জপ করুন

এই দোষ দূর করতে শিবের ধ্যান করুন। তবে ধ্যানের সময় অবশ্যই এই ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় চ ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ' এই মন্ত্রটি উচ্চারণ করবেন এবং জপ করবেন অন্তত সাতবার। তাহলে আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। সাফল্যের পথ খুঁজে পাবেন। আপনার পরিবারকে নিরাপদে রাখতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+