সূর্য দেবতার বিশেষ আশীর্বাদ পেতে মেনে চলুন এই টিপসগুলি

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি দিনের কিন্তু বিশেষ গুরুত্ব আছে। যেমন বৃহস্পতিবার কিন্তু আমরা দেবী লক্ষ্মীর পূজা করে থাকি, ঠিক তেমনি মঙ্গলবার হনুমানের বিশেষ পুজো করা হয়। সপ্তাহের এক একটি দিন এক একটি দেবতাকে উৎসর্গ করা হয়। রবিবার সূর্য দেবতার পূজো করা হয়।

সূর্য গ্রহের অধিপতি। যে সকল ব্যক্তির জন্মকুণ্ডলীতে এই গ্রহ শুভ স্থানে থাকে তাদের জীবনে কখনোও সমস্যা হয় না। তারা জীবনের সকল কাজই উন্নতি করতে পারেন এবং জীবনে তাদের সাফল্যের সময়ও শুরু হয়। রবিবার এমন অনেক কাজ আছে যেগুলি করলে সূর্য দেবতা খুব খুশি হন এবং তার বিশেষ কৃপা পাওয়া যায়। জানুন কোন কোন কাজ রবিবার করবেন।

astrology

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, রবিবার সূর্য দেবতাকে আপনার সাধ্য মতন কিছু নিবেদন করুন, গঙ্গাজল নিবেদন। সেই সঙ্গে মন্ত্রটি ওম সূর্যায় নমঃ পাঠ করুন। এতে সূর্য দেবতা খুব খুশি হন এবং আপনাদের জীবনে সাফল্য লেগেই থাকবে। কখনোও আর্থিক দিকে অভাব আসবে না।

ঘরের বাইরে প্রধান দরজার দুপাশে আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সূর্য দেবতা এবং মা লক্ষ্মীকে আমন্ত্রণ জানান। এতে আপনার বাড়িতে সূর্য দেবতা এবং মা লক্ষ্মী ইতিবাচক শক্তি নিয়ে প্রবেশ করবে। আপনার বাড়িতে কখনোও নেতিবাচক শক্তি প্রবেশ করবে না। সেই সঙ্গে জীবনে লেগে থাকবে সাফল্যও।

রবিবার চন্দন বেটে সেটির তিলক আপনি ঘরের মূল দরজায় লাগিয়ে দিতে পারেন। এতে আপনার বাড়িতে নেতিবাচক শক্তি প্রবেশ করবে না, সর্বদা ইতিবাচক শক্তিতে ভরে থাকবে। সেই সঙ্গে লাল রঙের পোশাক আপনি পড়তে পারেন। এতে সূর্য দেবতা কিন্তু খুব খুশি হন।

astrology


এমনি সূর্য দেবতাকে খুশি করতে চান তাহলে রবিবার দেবতাকে গুড়, চাল, দুধ এবং বস্ত্র দান করুন। এতে আপনার জীবনের সমস্ত সমস্যা কেটে যাবে। আপনি জীবনে সাফল্যের মুখ দেখবেন।

যদি আপনি আপনার মনের গুপ্ত ইচ্ছাকে পূরণ করতে চান তাহলে রবিবার একটি বটগাছের পাতায় আপনার মনের ইচ্ছা লিখন এবং সেই পাতাটি জলে ভাসিয়ে দিন এবং সূর্য দেবতার কাছে হাতজোড় করে প্রণাম করে বলুন আপনার মনের ইচ্ছা দ্বারা পূরণ হয়। তাহলেই আপনার জীবনের সেই ইচ্ছা পূরণ হবেই। আর্থিক দিকে উন্নতি করতে কী করবেন

যদি আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান তাহলে কোনও আপনার বাড়ির সামনে নদী বা পুকুরে গিয়ে গুড় বা চাল একসঙ্গে মেখে তা জলে ভাসিয়ে দিতে পারেন এবং আপনার মনের বাসনা ও জানাতে পারেন। সেটিও পূরণ হবে এবং আর্থিকভাবে উন্নতি করতে চাইলে সেটিও আপনি মেনে চলতে পারেন। এটি জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়।

যদি আপনার ভাগ্য উজ্জ্বল করতে চান তাহলে রবিবার তিনটি ঝাঁটা একসঙ্গে কিনুন। সোমবার তিনটি ঝাঁটা একটি নিকটবর্তী মন্দিরে দান করে দিন। এতে আপনার ভাগ্য খুব দ্রুতই উজ্জ্বল হবে।

astrology


যদি আপনি জীবনে সুখ-সমৃদ্ধি খ্যাতি পেতে চান তাহলে রবিবার পিপীল গাছের নিচে চারমুখী একটি প্রদীপ জ্বালান। এটি অবশ্যই সরিষার তেল দিয়েই প্রদীপ জানাবেন। এতে আপনার জীবনে খ্যাতি ক্রমশ বাড়তে থাকবে।

যদি আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে চান তাহলে রবিবার রাতে এক গ্লাস দুধ মাথার কাছে রেখে ঘুমান। পরদিন সকালে উঠে সেই দুধ বাবলা গাছের গোড়ায় দিয়ে দিন এবং আপনার মনস্কামনা জানাতে পারেন। তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবেই। এটি কিন্তু জ্যোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+