শনির অশুভ দৃষ্টি এড়িয়ে জীবনে সাফল্য আনতে মেনে চলুন এই টিপসগুলি
শনির অশুভ দৃষ্টি এড়িয়ে জীবনে সাফল্য আনতে মেনে চলুন এই টিপসগুলি
শনি একমাত্র গ্রহ দিয়ে যে কর্মফল অনুযায়ী সকল ব্যক্তিকে ফল দান করে থাকে। যদি কোন ব্যক্তি খারাপ কর্ম করেন তাকে সে খারাপ ফল দেয় যে ব্যক্তি ভালো কাজ করে শনি তাকে শুভ ফল দিয়ে থাকেন। অনেক সময় শনির অশুভ দৃষ্টির কারণে জীবেন অনেক অশুভ প্রভাব পরে। কোনও কাজে সাফল্য আসে না। দেখে নিন এই গ্রহের অশুভ প্রভাব কাটাতে কী করবেন।

ব্যবসায়ে উন্নতি
শনির প্রকোপের কারণে যদি আপনার ব্যবসায়ের ক্ষতি হয় সেখানে উন্নতি করতে শনিদেবের এই 'শম হ্রীম শনৈশ্চরায় নমঃ' মন্ত্রটি প্রতিদিন ১১ বার জপ করুন। এতে আপনার জীবনে সাফল্য আসবে এবং ব্যবসায় উন্নতি হবে। এই মন্ত্র জপ করার পাশাপাশি দারিদ্র ব্যক্তিকে দান করুন উড়দ ডাল। শনিদেবের ধ্যানও করবেন। এতদিনে তিনি খুশি হন। ব্যবসার যেকোনোও বাঁধা আপনার দূর হয়ে যাবে।

আইন সংক্রান্ত কাজ থেকে মুক্তি
যদি কোন ব্যক্তি আদালতে কোন কাজ না হয়, আইনি সংক্রান্ত যে কোনও সমস্যায় বারবার জড়িয়ে পড়তে হয়, সেখান থেকে তিনি যদি মুক্তি পেতে চান তাহলে এই মন্ত্রটি 'ওম শন শনি নমঃ' ২১ বার প্রত্যেক শনিবার জপ করুন। তাহলে শীঘ্রই আপনি আইন সংক্রান্ত যেকোনোও ঝামেলা থেকে বেরিয়ে যেতে পারবেন।

খারাপ নজর থেকে বের হওয়ার উপায়
আপনার ওপর যদি কোনও লোকের খারাপ নজর থাকে, তার সেই খারাপ নজর থেকে দূরে সরে যেতে আপনার আপনি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করার পর এই মন্ত্রটি 'ওম শ্রী শ্রী শ্রী শনিশ্চরায় নমঃ' ৩১ বার জপ করুন এবং একটি নীল ফুল ড্রেনে ফেলে দিন। এতে আপনার জীবনে উন্নতি হবে। আপনার দিক থেকে লোকটির খারাপ নজর চলে যাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনি ভালো থাকতে পারবেন।

কষ্ট দূর হবে
যদি আর্থিক দিকে আপনার অবনতি হতে থাকে এবং আপনি কোন কিছুতেই সুখী না হন ক্রমশ কষ্ট যেন আপনাকে ঘিরে ফেলে, তাহলে একটি পাত্রে সরষে তেল নিয়ে তাতে আপনার মুখ দেখবেন এবং সেই তেল আর বাটি শনিদেবের মন্দিরে রেখে আসুন। এতে আপনার যেকোনও কষ্ট থেকে আপনি বেরিয়ে যেতে পারবেন।

কর্মক্ষেত্রে নিজের প্রভাব বাড়ানো
যদি আপনি আপনার কর্মক্ষেত্রে নিজের প্রভাব বাড়াতে চান এবং বসের খুব কাছাকাছি থেকে আপনার আর্থিক দিকে অনেক উন্নতি করতে চান অর্থাৎ এক কথায় আপনার স্যালারি বাড়াতে চান তাহলে শনিদেবের এই মন্ত্রটি শম ওম নমঃ' প্রত্যেকদিন ১০৮ বার জপ করুন। এতে আপনার অফিসে প্রভাব বাড়বে। চাকরিতে এগিয়ে যেতে পারবেন। প্রতিটি কাজে সফলতা পাবেন।

আর্থিক দিকে উন্নতি হবে
আপনার আর্থিক দিকে উন্নতি করতে আপনি প্রতিটি শনিবার ১১ বার করে 'ওম শ্রীম হ্রীম শন শনিশ্চরায় নমঃ' মন্ত্রটি জপ করুন। এতে আপনার আর্থিক অবস্থা ভালো হবে। জীবনে প্রত্যেকটি কাজে সফলতা আসবে। দাম্পত্য থেকে পারিবারিক জীবনে আপনার অনেক উন্নতি হবে। সেই সঙ্গে শনিদেবের অশুভদৃষ্টি আপনার উপর থেকে চলে যাবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications