Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মা লক্ষ্মীর কোন রূপকে পুজো করলে কোন ফল লাভ করা যায়! জ্যোতিষমতে জানুন মূর্তির গড়ন

মা লক্ষ্মীর কোন রূপকে পুজো করলে কোন ফল লাভ করা যায়! জ্যোতিষমতে জানুন মূর্তির গড়ন

মা লক্ষ্মীর আটটি রূপ রয়েছে। কথায় বলে , লক্ষ্মীর যে কোনও রূপকে পুজো করলেই গৃহস্থে শান্তি, সুখ, স্বস্তি , স্বাস্থ্য ও সম্পত্তি বিরাজ করে। তবে লক্ষ্মী চঞ্চলা। তাই এই দেবীকে ধরে রাখতে হলে নিষ্ঠার সঙ্গে তাঁর পুজো পার্বণ করতে হয়। একনজরে দেখে নেওয়া যাক, লক্ষ্মীর কোন রূপকে পুজো করলে কোন ফলাফল লাভ করা যায়।

 বিজয়লক্ষ্মী

বিজয়লক্ষ্মী

কোনও সাফল্যের কামনা থাকলে বিজয়লক্ষ্মীর পুজো কার্যকরী ফল দেয় বলে মত জ্যোতিষবিদদের। অনেকেই এই রূপকে জয়ালক্ষ্মীও বলে থাকেন। লাল শাড়িতে এই দেবীর মূর্তিতে আটটি হাত থাকে। সঙ্গে থাকে, ঢাল , তরোয়াল, শঙ্খ চক্র ও পদ্ম। অভয় মুদ্রা দিয়ে লক্ষ্মী এখানে যুদ্ধে সাফল্য লাভের বার্তা দেন। সাহস, সমৃদ্ধি ও বিজয় পেতে অই রূপের লক্ষ্মীকে পুজো করার বার্তা দিয়েছেন জ্যোতিষবিদরা।

ধান্যলক্ষ্মী

ধান্যলক্ষ্মী

সংসারে যাতে খাবারের অভব কোনও দিনও না হয়,তাই ধান্যলক্ষ্মীর পুজো করা হয়। কৃষির উন্নতি, ঘরে খাবারের অভাব না হওয়ার জন্য ধান্যলক্ষ্মীর আরাধনা করা হয়। ধান্যলক্ষ্মীর মূর্তিতে সবুজ রঙের শাড়ি দেখা যায়। আট হাত থাকে দেবীর। গদা,পদ্ম, ধান ,কলা, আখ নিয়ে লক্ষ্মী এই মূর্তিতে নিজের রূপ ধরে থাকেন। সঙ্গে থাকে অভয় মুদ্রা এবং বরদা মুদ্রা।

বীরা লক্ষ্মী

বীরা লক্ষ্মী

সাহস ও দাপট ধরে রাখতে অনেকেই বীরালক্ষ্মীর পুজো করেন। দেবীর এঅই রূপ যেন যুদ্ধের আঙিনায় জয়ীর রূপ। শত্রুদমনের আকাঙ্খায় অনেকেই বীরা লক্ষ্মীর পুজো করেন। এই মূর্তিতেও দেবীর আটটি হাত থাকে। থাকে শঙ্খ, তির, তরোয়াল, ধনুক, সোনা, আবার সোনার জায়গায় কখনও থাকে বই। এই রূপে দেবী ধরা দেন।

 বিদ্যালক্ষ্মী

বিদ্যালক্ষ্মী

সরস্বতীকে বিদ্যার দেবী রবপে মনে করা হলেও, জীবনে উত্থান ও বিদ্যাাভের হেতু বিদ্যা লক্ষ্মীরূপে লক্ষ্মীকে পুজো করা হয়। দেবীর অই রূপের সঙ্গে সরস্বতী দেবীর রূপের মিল রয়েছে। এই রূপে দেবীর হাতে ময়ূরের পালক দেখা যায়। অন্য হাতে থাকে বই। সাদা শাড়ি পরিহিতা দেবীর আট হাতের মধ্যে একটি হাতে থাকে পদ্ম।

সনাতন লক্ষ্মী

সনাতন লক্ষ্মী

সনাতন লক্ষ্মী বেশে দেবী স্বাস্থ্যের দিকে খেয়াল রাখেনষ ঘরে অসুস্থতা বাড়লে সনাতন লক্ষ্মীর পুজো করা হয়। এর হাত ধরে সংসারে শিসুদের মেধা , বুদ্ধি বৃদ্ধি হয় বলে মনে করা হয়। ভালো কাজের জন্য ঘরে সনাতন লক্ষ্মীর পুজো হয়। এই লক্ষ্মী মূর্তিতে দেবীর ছয়টি হাত থাকে। দুটি হাতে কলসী ধরে থাকেন, একটিতে শিশু, একটিতে ঢাল ও একটি হাতে অভয় মুদ্রা থাকে। অন্য হাতে থাকে পদ্ম।

আদ্যা লক্ষ্মী

আদ্যা লক্ষ্মী

অনেকেই আদ্যা লক্ষ্মীকে মহালক্ষ্মী হিসাবে পুজো করেন। মনে কর হয় ভৃগুর পুত্রী হিসাবে অই রূপকে তৈরি করা হয়েছে। এই রূপে লক্ষ্মীর চারটি হাত। একটিতে পদ্ম, অন্যটিতে সাদা পাতাকা, বাকি দুই হাতে অভয় ও বরদা মুদ্রা নিয়ে অবতীর্ণ হন লক্ষ্মী।
সমস্ত সাধনায় সাফল্য পেতে এই আদ্যালক্ষ্মীর পুজো করা হয়।

 গজ লক্ষ্মী

গজ লক্ষ্মী

গজলক্ষ্মী মূলত হাতিতে অধিষ্ঠীত লক্ষ্মীকেই বর্ণনা করা হয়। যে লক্ষ্মীকে হাতির মতো মহাশক্তিশালী প্রাণী পুজো করে, তসেই লক্ষ্মী কেবল শক্তির দেবী রূপে আশীর্বাদ করেন বলে ধরে নেওয়া হয়। কথিত রয়েছে, সমুদ্রমন্থনে গজলক্ষ্মীর রূপ উঠে আসে। এই রূপে দেবী লাল গয়না পরেন। চারটি হাতে দেবী অবতীর্ণ হন। হাতে পদ্ম, অভয় ও বরদা মুদ্রা থাকে।

ধনলক্ষ্মী

ধনলক্ষ্মী

ঘরে ধন সম্পত্তি লাভ করার জন্য দেবা ধনলক্ষ্মীর পুজো করা হয়। অনেকে দেবীর এই রূপকে বৈভব মূর্তিও বলেন।মানসিক শক্তি বাড়াতে, গুণ ও সমৃদ্ধি বাড়াতে এই রূপে লক্ষ্মীকে পুজো করা হয়। দেবীর মূর্তিতে থাকে, চক্র, শঙ্খ, গদা, পদ্ম। লাল শাড়িতে দেবী অভয় ও বরদা মুদ্রায় ধরা দেন।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+