মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এইকাজগুলি করুন, জীবনে সফলতা আসবে

মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে এইকাজগুলি করুন, জীবনে সফলতা আসবে

প্রতিদিন কোন না কোন দেবতার জন্য উৎসর্গ করা হয়। যেমন বৃহস্পতিবার ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়, শুক্রবার দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা হয়। বলা হয় দিন অনুযায়ী দেবতাদের পুজো করলে জীবনে সাফল্য আসে। সেই সঙ্গে দেবদেবীদের আশীর্বাদ পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চাইলে শুক্রবার, বৃহস্পতিবারও আপনি পুজো করতে পারেন। সপ্তাহের উভয় দিনেই মা লক্ষ্মীর আরাধনা করলে মানুষের জীবনে সুখ-শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে। তাছাড়াও বাড়িতেও সংসারে আর্থিক সুখ দেখা যায়। জেনে নিন বৃহস্পতিবার ও শুক্রবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কী কী কাজ করা উচিত।


বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো

বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো

বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করলে সুখ-সমৃদ্ধিতে সংসার ভরে ওঠে। মা লক্ষ্মী হলেন ভগবান বিষ্ণুর স্ত্রী। তারা যদি খুশি থাকেন তাহলে আপনার সংসারে আর্থিক দিকে অনেকটা সুখ আসে। সেই সঙ্গে দাম্পত্য আর মানসিক দিকেও আপনি সুখী হতে পারবেন।

 দেবী লক্ষ্মীর মন্দিরে যান

দেবী লক্ষ্মীর মন্দিরে যান

বৃহস্পতিবার বা শুক্রবার দেবী লক্ষ্মীর মন্দিরে যান এবং পদ্মফুল, কড়ি, শঙ্খ ইত্যাদি দান করুন। তাহলে মা লক্ষ্মী খুশি হবেন এবং আপনার ওপর বিশেষ আশীর্বাদ করবেন। তাতে আপনার জীবন সুখের হবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে আপনার সাফল্য আসবে। সেই সঙ্গে আপনার পরিবারের সঙ্গে আপনার সম্পর্ক আরোও সুন্দর হবে। সকল কাজে আপনি জীবনে সফলতা পাবেন।

 মা লক্ষীকে এগুলি নিবেদন করুন

মা লক্ষীকে এগুলি নিবেদন করুন

বিশ্বাস করা হয় মা লক্ষ্মীকে খুশী করতে বাতাসা, মাখন, খির ইত্যাদি নিবেদন করা উচিত। এগুলি দিতে দেবীর বিশেষ কৃপা পাওয়া যায়। আর্থিকদিকেও সহায়তা পাওয়া যায়। এগুলো শুক্রবার দান করলে খুবই ভালো। এতে আপনার ওপর মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ থাকবে।

 কালো পিঁপড়েকে চিনি খাওয়ান

কালো পিঁপড়েকে চিনি খাওয়ান

শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ালে জীবনে অনেক উপকার পাওয়া যায়। এতে মা লক্ষ্মী অনেক খুশি হন। জীবনের অনেক কাজে শুভ পরিবর্তন দেখা যায়। তাই প্রতি বৃহস্পতিবার পারলে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান।

জীবনে সুখ আনতে বিবাহিতরা কি করবেন

জীবনে সুখ আনতে বিবাহিতরা কি করবেন

বিবাহিতরা দাম্পত্য জীবনে সুখের জন্য বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন। শুক্রবার শোবার ঘরের যেকোনোও জোড়া পাখির ছবি লাগালে উপকার পাওয়া যায়। তাতে আপনার দাম্পত্য জীবনে সুখ আসবে। কখনোই আপনার সঙ্গে আপনার স্ত্রীর মনোমালিন্য তৈরি হবে না।

সন্তান লাভ হয়

সন্তান লাভ হয়

প্রতি শুক্রবার লক্ষ্মীর আরাধনা করলে সন্তান লাভ হয়। সেই সন্তান পড়াশুনাতেও খুব ভালো হয়।

আর্থিক দিক ঠিক রাখতে কী করবেন

আর্থিক দিক ঠিক রাখতে কী করবেন

আর্থিক সংকট থেকে বের হতে হলে বাড়ির মূল দরজার একপাশে একটু আবির রাখুন। তার ওপর একটু ঘি দিয়ে প্রদীপ জ্বালান। এই কাজটি করলে মা লক্ষ্মী আপনার ওপর বিশেষ কৃপা করবেন। আপনার ঘরে আর্থিক দিকে খুব উন্নতি হবে। কিছুদিন পর এই প্রদীপটি জলে ডুবিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনার ঘরে টাকার কোন অভাব হবে না। সেই সঙ্গেআপনার কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে।

 বিষ্ণু ও মা লক্ষ্মী পুজো করুন

বিষ্ণু ও মা লক্ষ্মী পুজো করুন

নিয়ম অনুসারে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী পুজো করেন এবং শ্রী সুক্ত ও বিষ্ণু সহস্ত্র এক সঙ্গে পাঠ করলে অর্থের অভাব দূর হয়। সেই সঙ্গে পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখের হয়। পরিবারে কোনও অশান্তির সৃষ্টি হয় না।

এই মন্ত্রটি জপ করুন

এই মন্ত্রটি জপ করুন

শুক্রবার হলুদ কাপড়ে ১১ টি হলুদের গিঁট বেঁধে রাখুন। এরপর ওম বক্রতুন্ডায় হোম এই মন্ত্রটি ১০৮ বার জপ করুন। তাহলে মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। সেইসঙ্গে আপনার পার্সে এটি রাখলে আপনার জীবনের সাফল্য আসবে এবং আর্থিক দিকে অনেক সহায়তা পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+