শনিদেবের রাগ এড়াতে কোন কোন কাজ করবেন না, জেনে নিন

শনিদেবের রাগ এড়াতে কোন কোন কাজ করবেন না, জেনে নিন

নটি গ্রহের কিন্তু জ্যোতিষশাস্ত্রে বিশেষ স্থান রয়েছে বলেই আমরা জানি। আমরা এই গ্রহকে ধীরগতির গ্রহ বলেই জানি। শনি দেবতা কিন্তু মানুষের ভালো ফল দেন। তিনি মাঝেমধ্যে রেগে গেলে অনেকের জীবনে খারাপ প্রভাব ফেলেন। শনি দেবতার পুজো করলে জীবনে সুখ আসে।

জ্যোতিষশাস্ত্রে কিছু জিনিসের কথা বলা আছে যা নিলে জীবনে শনির কুদৃষ্টি থেকে অনেকটাই রক্ষা পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্রে শনিবার কিছু কাজ না করার কথা বলা হয়েছে। এই বিষয়গুলি মানলে শনির দৃষ্টি থেকে মুক্তি পাওয়া যায়। জ্যোতিশাস্ত্রে বিশ্বাস করা হয় যদি শনি কোনও ব্যক্তির জন্ম কুণ্ডলীতে দুর্বল হয় সেখানে খারাপ প্রভাব ফেলে। তাতে শনির মহাদশায় পড়তে হয়। এমন সময় শনি দেবতাকে খুশি করতে অনেকগুলো কাজ করা উচিত।

আপনি যদি আপনার জীবনে শনির শুভ প্রভাব এড়িয়ে চলতে চান তাহলে অবিলম্বে এই কাজ গুলি বন্ধ করুন। তাহলেই কিন্তু শনিদেব শান্ত থাকবেন। তার কুদৃষ্টি থেকে আপনি দূরে থাকতে পারবেন। তাহলে জেনে নিন সেগুলো কি কি?

মিথ্যা কথা বলবেন না

মিথ্যা কথা বলবেন না

যারা মিথ্যে কথা বলেন তাদের কিন্তু শনিদেব কখনোই ক্ষমা করেন না। তাদের ওপর থেকে তার বিশেষ আশীর্বাদের হাত তুলে নেন। আপনি যদি জীবনে সকল কাজে সাফল্য পেতে চান এবং শনিকে খুশি করতে চান তাহলে মিথ্যা বলা বন্ধ করুন।

 দারিদ্র ব্যক্তিদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না

দারিদ্র ব্যক্তিদের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না

গরিব মানুষদের কখনো খারাপ ব্যবহার করবেন না। এতে শনিদেব আপনার উপর খুব রেগে যাবেন এবং আপনার উপর কুদৃষ্টি দেবেন। জীবনে সাফল্য পাবেন না। সেই সঙ্গে আর্থিক সঙ্কট দেখা দেবে।

 অতিথিদের দেবতার মতন সম্মান করুন

অতিথিদের দেবতার মতন সম্মান করুন

বাড়িতে আসা অতিথিদের দেবতার মতন সম্মান করুন। সেই সঙ্গে ঘরে নারীদের কখনো অপমান করবেন না। আপনার স্ত্রীকে কখনও অপমান করবেন না। তাহলে আপনার জীবন সুখের হবে না। কষ্ট বাড়তে থাকবে।

মদ খাবেন না

মদ খাবেন না

যদি আপনি শনি দেবতাকে খুশি করতে চান, তাহলে কখনোই মদ খাবেন না। কোন নোংরা কাজ করবেন না। তাহলে শনি দেবতা আপনার উপর কুদৃষ্টি দেবেন। খারাপ কাজ থেকে দূরে থাকুন। যদি কোন ব্যক্তি ভুল কাজ করেন বা খারাপ কাজ করেন তাহলে শনি দেবতা শুভফল দেন না।

কখনোই মিথ্যা সাক্ষ্য দেবেন না

কখনোই মিথ্যা সাক্ষ্য দেবেন না

কারোর উপকার বা ক্ষতির জন্য মিথ্যা সাক্ষ্য দেবেন না। এই কাজে শনি দেবতা কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। শনি আপনাকে কঠোর শাস্তি দেবে। আপনি জীবনে কখনো দাঁড়াতে পারবেন না। সবসময় আপনার সংসারে অশান্তি লেগে থাকবে।

 শ্রমজীবী মানুষকে অপমান করবেন না

শ্রমজীবী মানুষকে অপমান করবেন না

শ্রমজীবী মানুষকে অপমান করবেন না। তাকে পূর্ণ সম্মান দিন। তাঁর কঠোর পরিশ্রমে তাদেরকে সম্মান জানান। সেই সঙ্গে সঠিক প্রাপ্য তাঁকে দিন। তবেই আপনি জীবনে দাঁড়াতে পারবেন।

শনিবার এই জিনিসগুলি দান করুন

শনিবার এই জিনিসগুলি দান করুন

এছাড়াও শনিবার সরিষার তেল শনি দেবতাকে নিবেদন করুন। শনি দেবতাকে খুশী করতে গরিবদের দান করুন। তাহলে জীবনে দাঁড়াতে পারবেন এবং শনিদেব খুশি হবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+