দিওয়ালি ২০২১ : দুর্লভ যোগ পড়ছে আসন্ন সময়ে, লাভবান হবেন কোন রাশির জাতকরা! জানুন
দিওয়ালি ২০২১ : দুর্লভ যোগ পড়ছে আসন্ন সময়ে, লাভবান হবেন কোন রাশির জাতকরা! জানুন
বিজয়ার দিন রাবণ দহনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যায় দিওয়ালিতে মা লক্ষ্মীকে ঘরে এনে তাঁকে বরণ করার পালা। শারদ পূর্ণিমার শুভ সময়ে মা লক্ষ্মীর পদার্পণ হয় বহু গৃহস্থে। এরপর বাংলার বাইরে কোজাগরী লক্ষ্মীপুজো সম্পন্ন হতেই এরপর আসে আরও এক লক্ষ্মীপুজোর পালা। এদিকে, ততদিনে বাংলার বুকে আসে কালীপুজোর সমারোহ। এই পরিস্থিতিতে দীপাবলির সময় বিভিন্ন ধরনের রীতিনীতি পালিত হয়। ২০২১ সালের দীপাবলীর সময় আরও একটি দুর্লভ যোগ পড়ছে বলে জ্যোতিষ মতে জানা যাচ্ছে। একনজরে দেখে নেওয়া যাক, দীপাবলিতে কোন কোন সুসময় আসতে চলেছে।

৪ টি গ্রহ একই রাশিতে!
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই বছর দীপাবলি আলাদাভাবে নিজের তাৎপর্য রেখে যাচ্ছে । অন্য বছরের তুলনায় এই বছরের দীপাবলিতে রয়েছে একটি বিরল জ্যোতিষ যোগ। এবছর একই সঙ্গে পর পর ৪ টি গ্রহ থাকছে একটি রাশিতে। সূর্য , বুধ, চন্দ্র, মঙ্গল একসঙ্গে তুলা রাশিতে এবার দীপাবলির সময়ে থাকছে। ফলে তুলা রাশির জাতক জাতিকাদের সৌভাগ্য কার্যত তুঙ্গে থাকবে। এই রাশির ওপর মা লক্ষ্মীর কৃপা আরও বর্ষিত হবে। বলা হচ্ছে,বহু রাশির জাতক জাতিকাদের জীবনে বহু ধরনের পরিবর্তন আসতে পারে।

দীপাবলিতে শুভ মুহুরত
দীপাবলির দিন শুভ সময়ের মধ্যেই লক্ষ্মীর আরাধনা শুরু করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষশাস্ত্রবিদরা। ২০২১ সালে দীপাবলির দিন ৪ নভেম্বর। সেই দিন সন্ধ্যে ছয়টা তিন মিনিট নাগাদ পড়ছে লক্ষ্মীপুজোর যোগ। ৫ নভেম্বর ২০২১ সালে রাত ২ টো ৪৪ মিনিট অর্থাৎ ৫ নভেম্বর মধ্যরাতে দীপাবলির সময় ক্ষণ শেষ হবে পুজোর জন্য।

কোন কোন রাশি হবে ভাগ্যবান?
এদিকে দীপাবলিতে একাধিক রাশি লাভবান হতে চলেছে বলে মনে করা হচ্ছে। দীপাবলিতে যে দুর্লভ যোগ তৈরি হয়েছে তাতে বৃশ্চিক রাশিতে কেতু , ধনু রাশিতে শুক্র, মকর রাশিতে বৃহস্পতি প্রভাব ফলবে। ফলে এই রাশিগুলি আলাদা করে প্রভাব বিস্তার করতে শুরু করবে দীপাবলতিতে। বহু রাশির জীবনেই আসবে সুখ ও সমৃদ্ধি।

দীপাবলিতে কোন ফল অর্পণ করবেন?
দীপাবলিতে মা লক্ষ্মীকে যে ভোগ দেওয়া হবে,তার জন্যও রয়েছে বেশ কিছু আচার ব্যবহার। বলা হচ্ছে শাস্ত্র মতে, মাকে সেদিন সিঙ্গারা জাতীয় কোনও খাবার অর্পণ করতে । এছাড়াও ফল হিসাবে ডালিম দেওয়া খুবই কার্যকরী ফলাফল দেয়। এছাড়াও গোটা আতা দান করলে তা সুফল দিয়ে থাকে। এছাড়াও কোনও একটি হালুয়া তৈরি করে তা দান করলে মেলে সুফল।












Click it and Unblock the Notifications