বাড়িতে তুলসী গাছ রোপণ থেকে কাচের বাসনে নুন রাখা! জ্যোতিষ মতে কোন কোন টোটকায় কেটে যায় বিপদ
বাড়িতে তুলসী গাছ রোপণ থেকে কাচের বাসনে নুন রাখা! জ্যোতিষ মতে কোন কোন টোটকায় কেটে যায় বিপদ
করোনা মহামারীর পরিস্থিতিতে দেশে বিভিন্ন ধরনের সমস্যার উদ্রেক হচ্ছে। একদিকে উদ্বেগ অন্যদিকে প্রবল সাবধানতার মধ্যও অতিমারীতে কেবলই খারাপ খবর এসে গিয়েছে বারবার। এমন পরিস্থিতিতে জ্যোতিষ শাস্ত্র মতে ঘরের বিপদ কাটানোর বিভিন্ন উপায় বর্ণিত হয়েছে। এই উপায়গুলির মধ্যে বেশ কয়েকটি পন্থা রয়েছে যা বাড়িতে খারাপ শক্তিকে প্রবেশ করতে না দিয়ে বাড়ার ইতিবাচক দিক। একনজরে দেখে নেওয়া যাক, এই সমস্ত পন্থাগুলি।

সূর্যপ্রণাম
জ্যোতিষবিদরা বলছেন, যদি খারাপ সময় কাটাতে হয়, তাহলে অবশ্যই সূর্যপ্রণাম করতে হবে। রোজ স্নান করে সূর্যপ্রণাম করলে, বা সূর্য নমস্কারের মতো যোগভ্যাস করলে কেটে যেতে পারে বহু ধরনের সমস্যা।

গায়ত্রী মন্ত্র
প্রতিদিন সকালে উঠে স্নান করে যদি গায়ত্রী মন্ত্র বাড়িতে জপ করা যায়, তাহলে তা ভালো পরিস্থিতির জন্ম দেবে। এতে বাড়িতে বাড়তে থাকে পজিটিভ এনার্জি। এতে মনে প্রসিদ্ধি আসে। এরই সঙ্গে বাড়িতে বহু ধরনের বিপদ আসলে তা কেটে যায়। বহু বিপদ কেটে গিয়ে বাড়িতে আসে ভালো সময়।

তুলসী গাছ রোপণ
এছাড়াও তুলসী গাছ বাড়িতে রোপণ করার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষবিদরা। এতে বাড়িতে ইতিবাচক প্রভাব পড়ে। এতে সারা বাড়িতেই রোগভোগ দূর করা যায় বলেও দাবি করেন বহু জ্যোতিষবিদ। এমনকি সন্ধ্যেবেলা তুলসী মঞ্তে যে বাড়িতে প্রদীপ দান করা হয়, সেই বাড়িতে বিপদ প্রবেশ করতে পারে না বলেও জানান দেন বহু জ্যোতিষবিদ।

সন্ধ্যেবেলা প্রদীপ দান
নিজের ইষ্টদেবতাকে শরণ করে বা এমনিও যদি ঈশান কোণে প্রদীপ দেওয়া যায়, তাহলে কেটে যায় বহু বিপদ। এমনই বলছেন জ্যোতিষবিদরা। তবে এই প্রদীপ ঘি বা সরষের তেলের হতে হবে। এই মত পোষণ করছেন বহু জ্যোতিষবিদ। এছাড়াও বিভিন্ন সময় ঘরের কোণগুলিতে গঙ্গাজল ছিটিয়ে দিলে ঘরে কোনও অশুভ শক্তি প্রবেশ করতে পারে না বলে মনে করা হয়। এতে সমস্ত ধরনের শুভ শক্তির বিনাশ হয় বলে মনে করা হয়।

কাচের বাসনে নুন
এছাড়াও যদি কাচের বাসনে নুন রাখা যায়, তাহলে বহু বিপদ কেটে যায় বলে দাবি জ্যোতিষবিদদের। তাঁদের মতে যদি কাচের বাসনে নুন রেখে তা সকলের অগোচরে রাখা যায়, তাহলেই মেলে এর ভালো ফল। এছাড়াও জ্যোতিষ মতে বলা হচ্ছে দৈনিক যে সমস্ত ক্রিয়া কর্ম রয়েছে তাতে যদি গেরুয়া বা কমলা রঙের ছোঁয়া থাকে , তাহলে তা রীতিমতো কার্যকরী ফল হিসাবে উঠে আসবে। এতে বাড়িতে একটি ইতিবাচক ফলাফল আসে বলে বর্ণনা করা হচ্ছে। এছাড়াও প্রতি সন্ধ্যেবেলা ঘরে তেলের প্রদীপের সঙ্গেই ধূপ ধুনা দেওয়া উচিত। এতে ঘরে ফেরে ইতিবাচক একটি শক্তি। এছাড়া রোগভাগ এতে দূরে সরে যায়।












Click it and Unblock the Notifications