এই বাস্তুটিপসগুলি মেনে চললে ঘুম ভালো হয় ও পরিবারের সঙ্গে সুখে থাকা যায়

এই বাস্তুটিপসগুলি মেনে চললে ঘুম ভালো হয় ও পরিবারের সঙ্গে সুখে থাকা যায়

সারাদিন ক্লান্ত থাকার পর মানুষ যখন রাতে ঘুমান, তখন তাদের একটু আরাম করে শোয়া দরকার। পর্যাপ্ত পরিমাণ ঘুম দরকার প্রত্যেকটি মানুষেরই। তবে ভালোভাবে ঘুমোলে মন শান্ত থাকে, মাথা ঠান্ডা থাকে এবং পরের দিনের কাজগুলো খুব ভালোভাবে করা যায়। আর যদি কোনও মানুষ পর্যাপ্ত পরিমাণে না ঘুমায় তাহলে সে প্রচন্ড খিটখিটে হতে থাকে। শারীরিক ক্ষমতা আসতে আসতে কমতে থাকে। জ্যোতিষশাস্ত্রে বলা হয় এইগুলি যে শুধুমাত্র ঘুমের কারণে হয়, তা কিন্তু নয় শোবার ঘরে বাস্তু ত্রুটি থাকলেও এ ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন অনেকে। শোবার ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার এবং বাস্তু মেনে করা দরকার। দেখে নিন কোন দিকে করা শোয়া ভালো এবং ঘুম ভালো হয়। শরীরের জোর পাবেন। কাজে মন বসবে।

কোনদিকে মাথা করে শোবেন

কোনদিকে মাথা করে শোবেন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, ঘুমানোর সময় কোন ব্যক্তির পা প্রধান দরজার দিকে কখনোই থাকা উচিত নয়। সর্বদা পূর্ব দিকে মাথা এবং পশ্চিম দিকে পা রেখে ঘুমানো খুব ভালো। পাশাপাশি দক্ষিণ দিকে পা রেখে ঘুমানো শুভ বলে মনে করা হয় না। এটা আপনি যদি করে থাকেন তাহলে আপনার মনে ক্রমশ অস্থিরতা বাড়তে থাকবে। ঘুম ভালো হবে না। আপনি খুব খিটখিটে হয়ে যাবেন। পরিবারের সকল সদস্যদের সঙ্গে আপনার ঝামেলা বাড়তে থাকবে।

এইদিকে আগুনের জিনিস রাখবেন না

এইদিকে আগুনের জিনিস রাখবেন না

পূর্ব দক্ষিণ দিকে কখনোই আগুন সংক্রান্ত জিনিসপত্র অর্থাৎ গ্যাস কখনোই রাখবেন না। এতে আপনার বাড়িতে অশান্তি এবং ঝামেলা সৃষ্টি হতে পারে। আপনার বাড়ির সবথেকে হালকা জিনিস আপনি উত্তর-পূর্বের দিকে রাখুন। তাছাড়া আপনি যে ঘরের শোবেন সেই ঘরে কখনো কাঁটা জাতীয় গাছ রাখবেন না। এতে আপনার জীবনে অশান্তি ক্রমশ বাড়তে থাকবে। সদস্যদের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন না। শারীরিক ক্ষমতা ক্রমশ কমতে থাকবে। সকলের সঙ্গে মনোমালিন্য হবে আপনার। এতে আপনার ঘুম ভালো হবে।

 কোন দিকে জলের ট্যাঙ্ক রাখবেন

কোন দিকে জলের ট্যাঙ্ক রাখবেন

প্রায় সকলের বাড়িতেই তুলসী গাছ আছে। অনেক সময় গাছের যত্ন হয়তো অনেকের নেন না বা গাছ ঠিক জায়গায় লাগান না। তুলসী গাছের পাশে কখনোই জলের ট্যাঙ্ক করবেন না। আর তা দক্ষিণ-পশ্চিম দিকে করার চেষ্টা করুন। এতে আপনার ঘুম খুব ভালো হবে। জীবনে সফলতা আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+