বাড়ির কোনদিকে আয়না লাগালে বাস্তুত্রুটি কেটে যায়, জানেন

জ্যোতিষশাস্ত্রে বলা হয় বাস্তু যদি ঠিক না থাকে তাহলে মানুষকে নানান অসুবিধার সম্মুখীন হতে হয়। অনেক কঠিন কাজ করার পরে জীবনে সাফল্য আসে না, আর্থিক দিকে নানান অসুবিধার সৃষ্টি হবে। জ্যোতিষশাস্ত্রে তাই বলা হয় সবার আগে পরিবারকে সুস্থ নিরাপদে রাখতে এবং আর্থিক দিকে উন্নতি করতে আপনার বাস্তু ঠিক করা দরকার। আমরা সাজগোজের পরে আয়না দেখি নিজেকে কতটা ভালো লাগছে না খারাপ লাগছে সেটি দেখার জন্য। কিন্তু আয়না শুধু সাজগোজের সঙ্গে যে সম্পর্কিত তা কিন্তু নয় বাড়িতে সুখ শান্তি বজায় রাখতে আয়নার বিশেষ ভূমিকা রয়েছে। আপনার বাস্তুদোষ দূর করতে আয়না কীভাবে রাখবেন , কোথায় রাখবেন তা জেনে নিন।

কোন দিকে আয়না লাগাবেন

কোন দিকে আয়না লাগাবেন

বাড়ির পূর্ব ও উত্তর দিকে আয়না রাখলে, দেবী লক্ষ্মীর আপনার বাড়িতে আগমন হবে। তিনি ইতিবাচক শক্তি নিয়ে আপনার ঘরে প্রবেশ করবেন, নেতিবাচক শক্তি ঘর থেকে বার করে দেবেন। আয়না যদি সঠিক স্থানে রাখা হয়। তাহলে পরিবারের সম্মান বৃদ্ধি হয়। এটি পরিবারের সুখ শান্তি বজায় রাখতে সক্ষম। পারিবারিক দিকে সুখ আসবে। সম্পত্তি ক্রমশ বাড়তে থাকবে। মা লক্ষ্মীর কৃপায় আপনি জীবনে অনেকদূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। সকল কাজে সাফল্য পাবেন। পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ আসবেই।

ভাঙ্গা কাচ বাড়িতে রাখবেন না

ভাঙ্গা কাচ বাড়িতে রাখবেন না

বাস্তুশাস্ত্র অনুসারে ভাঙ্গা কাচ থাকলে জীবনে অভাব কখনোও যায় না। যদি ভাঙ্গা কাচ থাকে বা আয়না ভেঙ্গে যায় তা সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলুন। নতুন আয়না ঘরে লাগান। না হলে আপনার ঘরে নেতিবাচক শক্তি ক্রমশ বাড়তে থাকবে। ইতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না বাড়িতে। এর পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি বাধতে থাকবে। আপনার জীবনে আসতে পারে আর্থিক সংকটও। এই জীবনে টাকার অভাব মেটাতে ও সুখী হতে এগুলি মেনে চলুন।

আয়না কোনদিকে লাগাবেন

আয়না কোনদিকে লাগাবেন

জ্যোতিষশাস্ত্র অনুসারে, যখন আপনি ঘরে আয়না লাগাবেন, তখন মনে রাখবেন আয়না যেন বর্গাকার আয়না হয়। তাহলে আপনার ঘরে মা লক্ষ্মী প্রবেশ করবে। জীবনে সাফল্য আসবে। আর্থিক দিকে উন্নতি করতে পারবেন। জীবনে সাফল্য আসবে। কাজে এগিয়ে যেতে পারবেন। প্রত্যেকটি কাজে সাফল্য আসবে। ব্যবসায় থেকে কর্মক্ষেত্রে আপনার উন্নতি হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনার সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+