২৬ মে চন্দ্রগ্রহণ, ঘূর্ণিঝড় একই সঙ্গে ! গৃহস্থ সুরক্ষিত রাখতে কিছু বাস্তু টিপস
একসঙ্গে দুই ঘটনা। একদিকে প্রকৃতির নিয়মে ঘটে যাওয়া এক কাণ্ড। অন্যদিকে, বিরহ মহাজাগতকি এক ঘটনা। দুইয়ের জেরে ২৬ মে বাংলার মানুষের কাছে একটি বড় ঘটনা। চন্দ্রগ্রহণ ও সাইক্লোন ইয়াসের আছড়ে পড়ার দিন ২৬ মে। এমন দিনে বাস্তুমতে গৃহস্থকে কীভাবে সুরক্ষিত রাখবেন দেখে নিন।

চন্দ্রগ্রহণ ও বাস্তু টিপস
চন্দ্রগ্রহণের দিন বেশ কয়েকটি বাস্তু টিপস মাথায় রেখে এগিয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, এমন দিনে ঘরের সামনে একটি স্বস্তিকা চিহ্ন আঁকা উচিত। গেরুয়া রঙ বা লাল সিঁদুরের স্বস্তিকা ঘরের দরজার সামনে আঁকা থাকলে, কোনও অশুভ শক্তি গ্রহণকালে গৃহে প্রবেশ করতে পারে না বলে দাবি একাধিক জ্যোতিষ বিশেষজ্ঞের।

রান্না ঘর নিয়ে বাস্তু টিপস
ঘরে কিছুটা দূর্বা ঘাস রেখে দেওয়া প্রয়োজন বলে দাবি বহু বাস্তুশাস্ত্রবিদের। গ্রহণকালে শস্যজাতীয় খাবার একটি জায়গায় সঞ্চয় করে রেখে দেওয়া উচিত। এরমধ্যে দূর্বা ঘাস ও তুলসী পাতা রাখার পরামর্শ দিচ্ছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা। গ্রহণকালে রান্না না করার পরামর্শ বিশেষজ্ঞদের।

গর্ভবর্তী মহিলাদের প্রতি বার্তা
গ্রহণের সময় গর্ভবর্তী মহিলাদের একটি ঘরেই থাকার জন্য পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। খোলা চোখে গ্রহণ যেন গর্ভবতী মহিলারা না দেখেন, তার বার্তা দিয়েছেন বাস্তুশাস্তবিদরা। কোনও ধারালো লোহার জিনিস থেকে এই গোটা দিন যেন তাঁরা দূরে থাকেন।

প্রদীপ জ্বালানো
গ্রহণকালে তুলসী তলায় প্রদীপদানে ফল শুভ হয় বলে দাবি অনেকের। এমন সময় খাবার জিনিস দান করলেও তার ফল ভালো হয়। গ্রহণ কেটে গেলে স্নান করে পুজোপাঠের বার্তা দিচ্ছেন অনেকে। এর দ্বারা গৃহস্থে শান্তি সমৃদ্ধি বাড়বে বলে দাবি করা হচ্ছে।












Click it and Unblock the Notifications