'এএফসি তো খেলতেই পারেনি মোহনবাগান'! বিতর্কের ঝড় উঠতেই সুর চড়ালেন সৃঞ্জয়, ক্ষমা চাইল ATK

ফের একবার সংবাদ শিরোনামে এটিকে মোহনবাগান! খোদ ডিরেক্টরের মুখ থেকেই বেরিয়ে এল বেফাঁস মন্তব্য। আর সেই মন্তব্যেই বেজায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। এমনকী এহেন মন্তব্যে অবশ্য খুশি নয় খোদ মোহনবাগান কর্তৃপক্ষও।

ফের একবার সংবাদ শিরোনামে এটিকে মোহনবাগান! খোদ ডিরেক্টরের মুখ থেকেই বেরিয়ে এল বেফাঁস মন্তব্য। আর সেই মন্তব্যেই বেজায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। এমনকী এহেন মন্তব্যে অবশ্য খুশি নয় খোদ মোহনবাগান কর্তৃপক্ষও। ক্লাব সমর্থকদের ক্ষোভ সামলাতে রীতিমত ক্ষমা চেয়ে কোনরকমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেন তারা।

বিতর্কের ঝড় উঠতেই সুর চড়ালেন সৃঞ্জয়, ক্ষমা চাইল ATK

যদিও ক্লাবের অন্যতম ওই ডিরেক্টরের করা মন্তব্যে ক্ষুব্ধ সৃঞ্জয় বসু। উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই এটিকে মোহনবাগান নাম নিয়ে আপত্তি জানিয়ে আসছিলেন সর্মথকরা। মোহনবাগান নামের আগে এটিকে নাম বসানো সমর্থন নেই অনেকেরই। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে চলেছে জোর চর্চা।

আর এরই মধ্যে ক্লাবের অন্যতম ডিরেক্টর উৎসব পারেখ করে বসলেন কার্যত বিস্ফোরক এক মন্তব্য!

তাঁর মতে, মোহনবাগানের নাকি নিজের খেলার ক্ষমতা নেই, এটিকের হাত ধরেই এএসসি কাপ খেলছে তারা। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের সাক্ষাত্কার দিতে গিয়ে এমন মন্তব্য করেছেন উৎসব পারেখ।

ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন, মোহনবাগান তো নিজে কোনোদিন এএফসি কাপ খেলতে পারেনি, তাই সমর্থকদের উচিত বিরোধিতা না করে এটিকে মোহনবাগানকে সমর্থন করা। তাতে দলেরই ভালো হবে। এখানেই থেমে থাকেননি তিনি। রীতিমত ব্যাখ্যা দিয়ে তিনি বলেছেন, যে কেন এটিকে মোহনবাগানকে সমর্থন করা উচিত।

এএফসি তো খেলতেই পারেনি মোহনবাগান! বিতর্কের ঝড় উঠতেই সুর চড়ালেন সৃঞ্জয়, ক্ষমা চাইল ATK

তাঁর দাবি, এটিকে মোহনবাগানের মাধ্যমে আসলে মোহনবাগানের নামটাই আরো উঁচুতে পৌঁছচ্ছে। ওই সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, মোহনবাগান তো কোনদিন গায়ের জোরে এএফসি কাপ খেলল না। তারা কোনোদিন ভাবিনি যে এটিকে মোহনবাগান এএফসি কাপ খেলতে পারে। তাই এটিকে মোহনবাগান এএফসি কাপ খেলায় আদতে যে মোহনবাগানের নাম উজ্জ্বল হচ্ছে এমনটাই দাবি উৎসব পারেখের।

এই ঘটনায় ক্ষুব্ধ মোহনবাগান সমর্থকরা। পাশাপাশি চটেছেন ক্লাব কর্তারাও। পরিস্থিতি সামাল দিতে রীতিমতো বিবৃতি দিতে হয়েছে মোহনবাগান ক্লাবের তরফে। ক্লাবের সচিব সৃঞ্জয় বসু ও ক্লাবের অর্থসচিব দেবাশীষ দত্ত এই মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এএফসি তো খেলতেই পারেনি মোহনবাগান! বিতর্কের ঝড় উঠতেই সুর চড়ালেন সৃঞ্জয়, ক্ষমা চাইল ATK

তারা বলেছেন যে উৎসব পারেখ যে মন্তব্য করেছে তা গোটা বিশ্বের মোহনবাগান প্রেমীদের আঘাত দিয়েছে। এই মন্তব্য মোটেও পবিত্র তো নয় বলে মন্তব্য করেন তারা। সেইসঙ্গে তারা দাবি করেন যাতে ডিরেক্টরের এই মন্তব্যের জন্য কোন ব্যবস্থা নেওয়া হয় এটিকে মোহনবাগানের তরফে।

সবুজ মেরুনের দুই শীর্ষকর্তা এই মন্তব্যের প্রতিবাদ জানাতেই তৎপর হয় এটিকে মোহনবাগান।

এটিকে মোহনবাগানের তরফ থেকে সরকারিভাবে এদিন এক বিবৃতি দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে বলা হয়, 'এটিকে মোহনবাগানের অন্যতম ডিরেক্টর এএফসি কাপে অংশগ্রহণ যা বক্তব্য রেখেছেন, আমরা তার জন্য ক্ষমা চাইছি। মোহনবাগান ক্লাবের সুদীর্ঘ ইতিহাস আর ঐতিহ্যকে আমরা সবসময় সম্মান জানাই। আমরা সেটাই এগিয়ে নিয়ে যাব।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+