শিশু পাচার চক্রের থাবা সরকারি হাসপাতালে, ফাঁদ পেতে পাচারকারী ধরল পুলিশ
শিশু পাচার চক্রের থাবা খাস সরকারি হাসপাতালে। পুলিশের পাতা ফাঁদে শিশু বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন আয়া।
মেদিনীপুর, ২৯ নভেম্বর : এবার শিশু পাচার চক্রের থাবা খাস সরকারি হাসপাতালে। পুলিশের পাতা ফাঁদে শিশু বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেলেন আয়া। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ ওই আয়াকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে এই পাচারের ঘটনাট আর কারা জড়িত রয়েছে।
এর আগে বেসরকারি নার্সিংহোমগুলোর আড়ালে শিশু পাচার চক্রের হদিশ মিলেছিল। বাদুড়িয়ার নার্সিংহোমের পর বর্ধমানের নার্সিংহোম থেকে শিশু পাচার করার সময় একেবারে হাতেনাতে এক আয়াকে ধরেছিল স্থানীয় মানুষজন। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই আয়াকে। উদ্ধার করা হয় শিশুকে। এবার একেবারে ফিল্মি কায়দায় ফাঁদ পেতে শিশু পাচার চক্রের পান্ডাকে ধরল পুলিশ।

মেদিনীপুর জেলা পুলিশের কাছে খবর ছিল শিশু পাচার চক্রের একটি জাল ছড়িয়ে রয়েছে সরকারি হাসপাতালেও। সেইমতো পুলিশই ফাঁদ পাতে শিশু কিনবে বলে। আর সেই ফাঁদে পা গলিয়ে দেন হাসাপাতলে কর্মরত আয়া।
তিনি সদ্যোজাতকে চুরি করে এনে তুলে দেন ওই 'ক্রেতা'র হাতে। সঙ্গে সঙ্গেই ওই আয়াকে গ্রেফতার করে পুলিশ। শিশুটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয়েছে বাবা-মায়ের হাতে। গতকালই উত্তম দণ্ডপাটের স্ত্রী মেদিনীপুর মেডিকেল কলেজে ওই সন্তানের জন্ম দেন। সরকারি হাসপাতালের আড়ালে এই শিশু পাচার চক্র ধরা পড়ায় উদ্বিগ্ন প্রসূতি মায়েরা।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications