সুইস ব্যাঙ্কে কারা জমিয়েছে কালো টাকা? এবার সেই তথ্য হাতে পেতে চলেছে কেন্দ্র
২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার হিসাব চলে আসবে কেন্দ্রের হাতে। এর ফলে কালো টাকার উত্সে পৌঁছনো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
নয়াদিল্লি, ২২ নভেম্বর : সুইস ব্যাঙ্কে কারা কালো টাকা গচ্ছিত রেখেছে, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য ভারতের হাতে এতদিন ছিল না। এর আগে সুইস ব্যাঙ্কে অ্যাকাউন্টধারী কিছু লোকের নাম প্রকাশ করা হলেও তা পর্যাপ্ত ছিল না। তবে এবার সম্ভবত সমস্ত তথ্যই ভারতের হাতে আসতে চলেছে।
জানা গিয়েছে ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে সুইস ব্যাঙ্কে ভারতীয়দের গচ্ছিত টাকার হিসাব চলে আসবে কেন্দ্রের হাতে। এর ফলে কালো টাকার উত্সে পৌঁছনো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

সুইস দূতাবাসের চিফ অব মিশন জাইলস রোডুইটের সঙ্গে এদিন মঙ্গলবার এই সংক্রান্ত তথ্য আদানপ্রদানের যৌথ সম্মতিপত্রে সই করেন ভারতের পক্ষে সিবিডিটি চেয়ারম্যান সুশীল চন্দ্র।
এই 'অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন' সম্মতির ফলে ভারতীয় নাগরিকদের কার কার সুইস ব্যাঙ্কে কালো টাকা গচ্ছিত রয়েছে তা ২০১৯ সালের সেপ্টেম্বরের পরে সহজেই জানা যাবে।
এর আগে গত ৬ জুন সুইস রাষ্ট্রপতি জোহান স্নেইডা-আম্মানের সঙ্গে বৈঠকের সময়ে সেদেশের ব্যাঙ্কে গচ্ছিত ভারতীয়দের সম্পত্তির হিসাব ভারতের হাতে তুলে দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করের টাকা লুকিয়ে সিউস ব্যাঙ্কে গচ্ছিত কালো টাকার হিসাব ভারতের কাছে কতটা জরুরি তা বোঝান তিনি।
এরপরই 'অটোমেটিক এক্সচেঞ্জ অব ইনফরমেশন'-এ সম্মতির কাজ এগোতে থাকে। এবং এদিন শেষপর্যন্ত সুইত্জারল্যান্ড ভারতের সঙ্গে তথ্য আদানপ্রদান করতে রাজি হয়েছে।
প্রসঙ্গত, ২০১৪ লোকসভা নির্বাচনের আগে কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে বিজেপি সরকার। প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। এরপরে কালো টাকা উদ্ধারে সংসদে খানিক উদ্যোগ নিলেও এতদিনে তেমন কোনও পদক্ষেপ করতে পারেনি মোদী সরকার, এমনই অভিযোগ জানিয়ে আসছিলেন বিরোধীরা।
এবার নোট বাতিল ও তারপরে সুইস সরকারের সঙ্গে চুক্তি করে বিরোধীদের কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদী, এমনটাই মনে করা হচ্ছে।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications