এবার বিগ বাজার থেকেও তুলতে পারবেন ২০০০ টাকা
নোট বাতিলের পর থেকে এখনও নোট সমস্যার পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তাই সাধারণ মানুষের সুবিধার্থে এগিয়ে এল বিগ বাজার। আগামী ২৪ নভেম্বর থেকে ডেবিট কার্ডের সাহায্যে বিগ বাজার থেকেও তোলা যাবে ২০০০ টাকা।
নয়াদিল্লি, ২২ নভেম্বর : নোট বাতিলের পর থেকে এখনও নোট সমস্যার পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। তাই এবার সাধারণ মানুষের সুবিধার্থে এগিয়ে এল বিগ বাজার। আগামী ২৪ নভেম্বর থেকে ডেবিট কার্ড ব্যবহার করে বিগ বাজার থেকেও তোলা যাবে ২০০০ টাকা পর্যন্ত।
ফিউচার সংস্থার তরফে একটি বিবৃতিতে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে এও বলা হয়েছে, দেশের ১১৫টি শহরের ২৫৮টি বিগ বাজার ও এফবিবি থেকে এই নয়া পরিষেবা পেতে পারবেন সাধারণ মানুষ।
বিগ বাজারকে এই কাজে সাহায্য করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। পিওএস মেশিনের সাহায্যে ব্যাঙ্কের নগদ টাকা তুলতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা।
ফিউচার সংস্থার চেয়ারম্যান কিশোর বিয়ানি জানিয়েছেন, "কয়েকটি নোট বাতিলের জেরে সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছে তা কিছুটা লাঘব করতে এবং সরকারের পদক্ষেপ ও তার লক্ষ্যে পৌঁছনোর জন্যই এই পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। তাই গ্রাহকটা ব্যাঙ্কে লাইন না দিয়ে বিগ বাজার থেকেও টাকা তুলতে পারবেন।"
টাকা তোলার ক্ষেত্রে মাত্র ৪টি ধাপ মেনে চললেই হবে। বিগ বাজারের নির্দিষ্ট ক্যাশ কাউন্টারে গিয়ে ডেবিট কার্ড সোয়াইপ করান, আপনার পিন নম্বর দিন এবং টাকা তুলে নিন।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications