#NoteBan : বিজেপি বিধায়ক-সাংসদদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের নথি জমা দিতে নির্দেশ মোদীর
রধানমন্ত্রীর নির্দেশ, গত ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজেপি বিধায়ক-সাংসদেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী লেনদেন করেছেন তার হিসাব পয়লা জানুয়ারির মধ্যে দলের সভাপতি অমিত শাহের কাছে জমা করতে হবে।
নয়াদিল্লি, ২৯ নভেম্বর : নোটা বাতিলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে কালো টাকা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কোনওকিছুর সঙ্গে আপোস করবেন না তিনি। এবার সেই পথেই নিজের দলের বিধায়ক, সাংসদদেরও টেনে আনলেন তিনি।
প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, গত ৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজেপি বিধায়ক-সাংসদেরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী লেনদেন করেছেন তার হিসাব পয়লা জানুয়ারির মধ্যে দলের সভাপতি অমিত শাহের কাছে জমা করতে হবে।

৮ নভেম্বর প্রধানমন্ত্রী মোদী ৫০০ ও ১ হাজারের নোট বাতিল বলে ঘোষণা করেন। পুরনো নোট বদলের জন্য ৩০ ডিসেম্বর পর্যন্ত আমজনতাকে সময়ও দেওয়া হয়েছে। তবে বাজারে পুরনো নোটের লেনদেন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে।
এই ধরনের সিদ্ধান্তে সারা দেশে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। জনগণ যেমন একদিকে মনে করছেন, কালো টাকার কারবার বা দুর্নীতি রুখতে এই পদক্ষেপ একেবারে সঠিক হয়েছে। পাশাপাশি গত তিন সপ্তাহে ব্যাঙ্ক-এটিএমের লাইনে সারাদিন দাঁড়িয়ে থাকা করুণ মুখগুলো বারবার মনে করাচ্ছে, এমন ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আরও পরিকল্পনা করা উচিত ছিল সরকারের।
নোট বাতিল ইস্যুতে সংসদে শীতকালীন অধিবেশনও বারবার ভণ্ডুল হয়েছে। বিরোধীরা সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য দাবি করেছেন এবং সারা দেশে জনসভা করে প্রধানমন্ত্রীর নামে বিষোদ্গার করছেন। তবে এসবের মাঝেই নিজের দলের মন্ত্রী-বিধায়কদের অ্যাকাউন্টের হিসাব চেয়ে ফের একবার নয়া চাল দিলে প্রধানমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে।
-
LIVE বিধানসভা নির্বাচন ২০২৬: কেরল, অসম ও পণ্ডিচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে হাই-ভোল্টেজ কেন্দ্রগুলি -
ভোটের আগে শাপমুক্তি! প্রায় ১৩ বছর পর জেল থেকে বেরোচ্ছেন সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত সুদীপ্ত সেন -
আবু হাসেম খান চৌধুরী: ৮৯ বছর বয়সে প্রয়াত মালদহ কংগ্রেসের মহীরূহ 'ডালু' -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications