বিবিসি-র ১০০ সেরা প্রভাবশালী মহিলার তালিকায় সানি লিওনি
বিবিসি-র সেরা ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ঢুকে পড়েছেন অভিনেত্রী সানি লিওনি। বিগ বসের পর জিসম ২, জ্যাকপট এবং এক পহেলি লীলা ছবিতে অভিনয় করেন সানি।
দেখতে দেখতে বলিউডে পাঁচ বছর কাটিয়ে ফেললেন জনপ্রিয় তারকা সানি লিওনি। ২০১১ সালে ভারতীয় টেলিভিশনের বিতর্কিত টেলিভিশন শো বিগ বস-এ প্রতিযোগী হয়ে এসেছিলেন তিনি। তারপরই বলিউডে পা রাখা।
ইতিমধ্যে বিবিসি-র সেরা ১০০ প্রভাবশালী মহিলার তালিকায় ঢুকে পড়েছেন অভিনেত্রী সানি লিওনি। বিগ বসের পর জিসম ২, জ্যাকপট এবং এক পহেলি লীলা ছবিতে অভিনয় করেন সানি।

সানি ছাড়াও এই তালিকায় আরও চার ভারতীয় মহিলা জায়গা করে নিয়েছেন। গৌরি চিন্দারকর (সাংলি), মল্লিকা শ্রীনিবাসন (চেন্নাই), নেহা সিং (মুম্বই) এবং সালুমারাদা থিম্মাকা (কর্ণাটক)।
২০ বছরের গৌরি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী। তিনি ভারতের প্রথম শিশু যিনি ভারতে স্কুল ইন দ্য ক্লাউড-এ 'উনিক লার্নিং'-এর অভিজ্ঞতা করেছেন।
৫৭ বছরের মল্লিকা শ্রীনিবাসন ট্রাক্টর এবং ফার্ম ইকুইপমেন্ট লিমিটেডের সিইও। ভারতে তিনি ট্রাক্টর কুইন হিসাবেই পরিচিত। তার সংস্থা বিশ্বে তৃতীয় ট্রাক্টর প্রস্তুতকারক সংস্থা।
৩৪ বছরের নেহা সিং পেশায় অভিনেত্রী ও লেখক। হেনস্থা এড়াতে মহিলাদের মুম্বইয়ের রাস্তায় নিরাপদে হাঁটার জন্য একটি আন্দোলন তৈরি করেছেন নেহা।
সালুমারাদা ১০৫ বছরের পরিবেশবিদ। যিনি ৮০ বছরে ৮ হাজারেরও বেশি গাছ লাগিয়েছেন। সন্তান না হওয়া যে মহিলাদের সামাজিক বঞ্চনা সহ্য করতে হয় তার বিরুদ্ধে কিছু প্রকল্প শুরু করেছেন তিনি। বিবিসি-র সেরা ১০০ প্রভাবশালী মহিলাদের তালিকায় তিনিই বরিষ্ঠ মহিলা।
-
নজরে পশ্চিমবঙ্গ, অসমে ভোট মিটতেই বাংলায় পরপর জনসভা নরেন্দ্র মোদীর -
অসম-কেরল-পণ্ডিচেরিতে রেকর্ড ভোটদান! তাহলে কি শুরু এসআইআর এফেক্ট? -
ভবানীপুর কেন্দ্রে সবমিলিয়ে বাদ ৫০ হাজার নাম, চলছে হুঁশিয়ারি, পাল্টা হুঁশিয়ারির খেলা -
বাংলায় শান্তিপূর্ণ ভোট করানোই চ্যালেঞ্জ! আরও ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন কমিশনের -
'সবার হিসাব হবে, নন্দীগ্রামে যা ফল হয়েছে তা এবার ভবানীপুরেও হবে', হলদিয়ার সভা থেকে তৃণমূলকে স্টেপ আউট নরেন্দ্র মোদীর -
'কিলার' মিলারের 'ব্রেইন ফেড'! দিল্লির বিরুদ্ধে গুজরাত জিতল ১ রানে -
পাকিস্তানে আমেরিকা-ইরান আলোচনার নেতৃত্ব দেবেন উপরাষ্ট্রপতি ভ্যান্স, প্রথম বৈঠক কবে? -
অসম, কেরল, পণ্ডিচেরিতে কঠোর নিরাপত্তায় ভোটগ্রহণের বন্দোবস্ত, আর কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচনও -
হুমায়ূন কবীরের সঙ্গে বিজেপির ১০০০ কোটির ডিল? বড় ভিডিও প্রকাশ তৃণমূল কংগ্রেসের -
বাংলার জন্য মোদীর 'ছয় গ্যারান্টি', হলদিয়ার সভায় আক্রমণের ঝড় তুলে সুশাসনের অঙ্গীকার প্রধানমন্ত্রীর -
প্রসন্ন প্রসাদকে নতুন CPTO নিয়োগ VerSe Innovation-এর -
'ভাতার প্রতিশ্রুতি দিয়ে বাংলার মা-বোনেদের মন ভোলানো যাবে না', অমিত শাহকে কটাক্ষ অভিষেকের











Click it and Unblock the Notifications