ইয়াক উৎসব, জানেন কী হয় তাতে? বেড়ানোর সঙ্গে নতুন উৎসবে দেখার সুযোগ

ইয়াক ফেস্টিভাল। অনেকেই জানেন না এই ফেস্টিভালের কথা। বৌদ্ধ ধর্মে ইয়াককে শুভ বলে মনে করা হয়। পাহাড়ি এলাকায় ইয়াককে শুভ বলে মনে করা হয়। এই ইয়াকেকে ঘিরেই হয় উৎসব। প্রতিবছরই এই উৎসব হয়ে থাকে দার্জিলিঙে। যাকে বলা হয় ইয়াক ফেস্টিভাল। তাই তিন দিনের সপ্তাহান্তের ছুটিতে দেখে আসুন এই ইয়াক উৎসবের দার্জিলিং।

ইয়াক ফেস্টিভাল

ইয়াক ফেস্টিভাল

দার্জিলিংয়ের সান্দাকফুরে তুষারপাত শুরু হয়েছে। গোটা শীতে যেখানে বরফ পড়েনি সেখানে বসন্তে বরফ পড়ছে। সেখানে এখন শুরু হয়েছে ইয়াক উৎসব। বৌদ্ধ ধর্মে ইয়াককে শুভ বলে ধরা হয়। প্রতিবছরই দার্জিলিংয়ের টুংলুতে আয়োজন করা হয় ইয়াক উৎসবের। সেই উৎসবে মেতে ওঠেন ভারত-নেপাল দুই দেশের মানুষ। তাতে সামিল হয় সান্দাকফু, ফালুট, টুংলিঙের বাসিন্দারাও।

কী হয় ইয়াক ফেস্টিভাল

কী হয় ইয়াক ফেস্টিভাল

ইয়াক ফেস্টিভালের অজুহাতে দুই দেশের মানুষ মূলত উৎসবের আনন্দে মেতে ওঠে। নেপাল থেকে অসংখ্য মানুষ এবং পর্যটক আসেন এই ফেস্টিভাল দেখতে। সান্দাকফুতে যেহেতু দুই দেশের মধ্যে কাঁটাতারের বেড়া নেই সেকারণে অনায়াসেই সেখান থেকে নেপালের বাসিন্দারা আসতে পারেন ভারতে। সেকারণে দুই দেশের মহামিলন হয়ে ওঠে এই ইয়াক ফেস্টিভাল। একেবারেই অন্যধরনের এই ফেস্টিভাল। এই উৎসবকে কেন্দ্র করে নেপাল এবং ভারতের মধ্যে পর্যটন নিয়ে বৈঠকও হয়।

ইয়াক ডান্স দেখার অভিজ্ঞতা

ইয়াক ডান্স দেখার অভিজ্ঞতা

পাহাড়ে কোনও মনেস্ট্রিতে গেলে অনেকেই ইয়াকের বড় বড় মুখোস দেখেছেন আবার ড্রাগনেরও মুখোস দেখেছেন। এই ইয়াক ফেস্টিভালে এলে সেরকমই ইয়াকের মুখোস পরা শিল্পীদের নাচ দেখা যায়। একেবারে অন্যরকম একটা অভিজ্ঞতা। তার সঙ্গে নেপালি খাবারের স্বাদ নেওয়া যায়। সেই নেপালি খাবারের স্বাদ নিতে নিয়ে ইয়াক ডান্স দেখার মজাই আলাদা। নেপাল থেকেও অনেক পর্যটক আসেন সেখানে। ভারতীয়রা কী বিদেশী পর্যটকরাও ভিড় করেন সেখানে।

নতুন কিছু দেখার সুযোগ

নতুন কিছু দেখার সুযোগ

সপ্তাহান্তের ছুটিতে গ্রামেগঞ্জে রিসর্টে পাহাড়ে অনেকেই বেড়ান কিন্তু এমন সুযোগ বড় একটা পাওয়া যায় না। সেখানে একেবারে নতুন রকমের জিনিস দেখার অভিজ্ঞতা পাওয়া যাবে। কাজেই আর দেরি না করে সপ্তাহান্তের ছুটিতে বেড়িয়ে আসুন সেই ইয়াক ফেস্টিভাল থেকে। সপ্তাহান্তে বেড়ানোর একটা নতুন জায়গা এই ইয়াক ফেস্টিভাল। বসন্তে দার্জিলিংকে উপভোগ করার পাশাপাশি এই ইয়াক ফেস্টিভালে যোগ দেওয়ার সুযোগ পাবেন সকলে।

ছবি সৌ:টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+