Travel: সপ্তাহান্তের ছুটিতে প্রকৃতির সঙ্গে কাটাতে বেড়িয়ে আসুন কলকাতার কাছেই কোটরাখালি থেকে

বর্ষায় দূরে কোথাও যেতে চাইছেন না। কলকাতা শহরের কাছেই ছড়িেয় ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। সপ্তাহান্তের একদিনের ছুটিতে অনায়াসে বেড়িয়ে আসা যায় সেখান থেকে। কলকাতার কাছেই এমনই একটি অফবিট উইকেন্ড ডেস্টিনেশন হল কোটরাখালি।

বর্ষায় বেড়াতে সমস্যা
বর্ষা মানেই বৃষ্টি-জল-কাদা। অনেক জায়গায় আবার জল জমে যায়। গাড়ি নিয়েও বেরোনো বিপদ। সেকারণে অনেকেই বর্ষায় দূরে কোথাও যেতে চান না। সেকারণে বর্ষাতে বাড়িতেই থাকতে চান অনেকে। কাছে পিঠে কোথাো এই সময় বেড়াতে যেতে চান তাঁরা। কলকাতার কাছাকাছি রয়েছে একাধিক জায়গা। এমনই একটি জায়গা দক্ষিণ ২৪ পরগনার কোটরাখালি।

kotrakhali

কোটরাখালি
শহরের যান্ত্রিক জীবন থেকে একটু দূরে কিছুটা সময় কাটাতে হলে ঘরের কাছেই অপেক্ষা করছে কোটরা খালি। দক্ষিণ ২৪ পরগনার ছোট্ট একটা গ্রাম কোটরা খালি। হানা নদীর পাড়ে এই জায়গাটা একেবারে অনন্য সুন্দর। বাসন্তী হাইওয়ের উপর দিয়ে আসতে হয় এখানে। প্রকৃতি এখানে সব সৌন্দর্য উজার করে দিয়েছে। গ্রামের পরিবেেশ কয়েকটা দিন কাটিয়ে যেতে মন্দ লাগবে না।

kotrakhali

মাছ ধরা, সবজির খেতে ঘুরে বেড়ানো
এখানে থাকার জায়গা একটা কোটরাখালি রিভারসাইড। খুব বেশি লোকের থাকার জায়গা নেই। গ্রামের লোকেরা এই জায়গাটিকে কাছারি বাড়ি বলেই জানেন। গোটা জায়গাটি অসাধারণ সুন্দর। এখানে বড় বড় দুটি পুকুর রয়েছে। সেখানে মাছ ধরার মাচা করা আছে। বাগান বাড়ির মধ্যে ফুলের বাগান। সবজির চাষ দেখলে মন ভরে যাবে।

kotrakhali

নদীতে নৌকা বিহার
এখানে আগে থেকে বলা থাকলে নৌকা বিহারের ব্যবস্থাও করা থাকে। অনেক গুলি মাছের ভেরি রয়েছে। কাজেই মাছের কমতি নেই। বর্ষা কালে গরম গরম মাছ ভাজা খেতে কার না ভালো লাগে। এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যায়। শীতকালে বিদেশি পাখিরাও হাজির হয় েখানেষ। অসাধারণ সুন্দর একটা জায়গা। বর্ষার ঝিরঝিরে বষ্টিতে গ্রামের বাড়িতে থাকার একটা আলাদা মজাই পাওয়া যাবে এখানে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+