Travel: আজ বিদ্যাসাগরের জন্মদিন, দেখে আসুন বীরসিংহ গ্রামে তাঁর জন্মভিটে
আজ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। ঘুরে দেখেছেন কি কোথায় জন্মেছিলেন তিনি। মেদিনীপুরের ছোট্ট গ্রাম বীরসিংহ গ্রামে জন্মেছিলেন তিনি। কেমন দেখতে সেই ভিটে। যদিও সেসময় বীরসিংহ গ্রামটি হুগলি জেলার মধ্যে ছিল। পরে সেই গ্রামটি মেদিনীপুরের অন্তর্গত হয়।
শোনা যায় বীরসিংহ গ্রামে খুবই দরিদ্র পরিবারে জন্মেছিলেন তিনি। কেমন দেখতে ছিল তাঁর জন্মভিঁটে। যদিও এখন সেই বাড়ি রাজ্য সরকার অধিগ্রহন করে সেটিকে সাজিয়ে তোলা হয়েছে। সেখানে বিদ্যা সাগররে মায়ের মূর্তি এবং তাঁর বর্ণপরিচয় সহ একাধিক রচনার নানা ভাবে সাজিয়ে রাখা হয়েছে।

বিদ্যাসাগর নিজে এখানে জন্মালেও তাঁর পূর্বপুরুষের বাস কিন্তু বীরসিংহপুরে ছিল না। পড়াশোনা শিখে চাকরি করে এই বীরসিংহগ্রামে মাটির বাড়িটি তৈরি করেছিলেন। এই গ্রামেই তিনি প্রথম মেয়েদের বিদ্যালয় তৈরি করেছিলেন। এখানে তাঁর মাসের নামেও একটি বিদ্যালয় স্থাপিত করেছিলেন।
বিদ্যাসাগর মহাশয় যে বাড়িতে জন্মেছিলেন সেই বাড়িটি দর্শকদের জন্য গড়ে তোলা হয়েছে। একটি স্মৃতি মন্দির রয়েছে। সেই সঙ্গে রয়েছে একটি গ্রন্থাগার। সেখানে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে। রয়েছে তাঁর ব্যবহার করা বইপত্র। তাঁর ভিজিটিং কার্ড। এমনকী বংশ তািলকাও প্রদর্শিত করা হয়েছে।

বাড়িটিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনী ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই গ্রামেই রয়েছে সেই স্কুল যেখানে বিদ্যাসাগর মহাশয় পড়াশোনা শুরু করেছিলেন। সেটির অবস্থা জরাজীর্ণ প্রায়। গ্রামে একটি েটরাকোটা মন্দির রয়েছে। ভগ্নদশা মন্দিরটি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের এই জন্মভিঁটে খোলা থাকে প্রতিদিন। কেবল মাত্র বৃহস্পতিবার ছাড়া।












Click it and Unblock the Notifications