সমুদ্রে ডলফিনের লাফালাফি দেখতে চান, চলে আসুন কলকাতার কাছাকাছি এই জায়গায়
সমুদ্রের মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে ডলফিনের দল। কলকাতার কােছই রয়েছে সেই জায়গা। অনেকেই জানেন না সেই জায়গার কথা। কলকাতার কাছেই রয়েছে সেই জায়গা। হাতে মাত্র ২ দিন ছুটি থাকলেই সেখানে পৌঁছে যাওয়া যাওয়া যায়।
পুরী ঘুরতে গিয়ে অনেকেই যান চিলকা দেখতে। কিন্তু কখনও কি গিয়েছেন এই জায়গায়। যার নাম সাতপাড়া। একেবারে অচেনা একটা জায়গা অথচ পুরীর খুব কাছে। চিলকার যে তিনটি জনপদকে ঘিরে রয়েছে তার একটির মধ্যে পড়ে এই সাতপাড়া।

একদিকে গঞ্জামজেলার রম্ভা। আরেকদিকে খুরদা জেলার বরকুল আর পুরীর সাতপাড়া। তিনদিতে তিনটি জনপদ। পুরী থেকে ৫০ কিলোমিটার দূরে রয়েছে সাতপাড়া। এই সাতপাড়া যেতে আবার বেশ কয়েকটি দর্শনীয় স্থান রয়েছে। যেমন ব্রহ্মগিরি। এখানে অলরনাথ মন্দির। সেই মন্দির দেখে চলে আসুন সাতপাড়ার মূল আকর্ষণ ডলফিন স্যাঞ্চুয়ারিতে।
১০০-র বেশি ডলফিন রয়েছে এই স্যাঞ্চুয়ারিতে। এরা চিলকার জলে খেলা করে বেড়ায়। তবে গোটা চিলকা জুড়ে নয়। এদের থাকার জন্য একটি নির্দিষ্ট জলসীমা তৈরি করে দেওয়া হয়েছে। সেই জল সীমার মধ্যেই তাদের লালন পালন করা হয়। ১১৬৫ স্কোয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃতি চিলকা হ্রদের।
এই ডলফিন স্যাঞ্চুয়ারিতে নৌকায় করে যেতে হয়। আর নৌকা যখন এই স্যাঞ্চুয়ারির মধ্যে ঢোকে তখন ডলফিন গুলি যেন পাশদিয়ে উঁকি দিয়ে চলে যায়। এতোটাই সুন্দর এখানকার পরিবেশ। বেশ মজা লাগে দেখতে। এই সুন্দর স্যাঞ্চুয়ারি দেখতে অবশ্য আলাদা করে ভাড়া লাগে। টিকিট কেটে যেতে হয়।
চিলকায় শুধু ডলফিনই দেখা যায় না এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে এই সময়। আফ্রিকার ভিক্টোরিয়া হ্রদের পরেই রয়েছে চিলকা হ্রদের স্থান যেখানে এতো বিপুল সংখ্যক পরিযায়ী পাখির দল আসে। চিলকার এই ডলফিন স্যাঞ্চুয়ারির কাছাকাছি থাকারক জায়গাও রয়েছে পর্যটকদের জন্য। শীতকালে এই সময় এই জায়গাটি আরও বেশি সুন্দর হয়ে দেখা যায়।












Click it and Unblock the Notifications