Travel Medicine: লাদাখ বা নর্থ সিকিম বেড়াতে যাচ্ছেন? মাউন্টেন সিকনেস থেকে বাঁচবেন কীভাবে জেনে নিন
লাদাখ থেকে নর্থ সিকিম। অনেকেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন। লাদাখ বা নর্থসিকিমের ইউমথাং ভ্যালি, গুরুদংমার লেক যেতে চান। কিন্তু সেখানে যেতে গেলেই অনেকের শ্বাসকষ্ট, মাথা ব্যাথা, বমি ভাব শুরু হয়ে যায়। দুর্গম এলাকায় বেড়াতে গেলেই এই সমস্যা তৈরি হয়। কিন্তু এই পরিস্থিতি থেকে বাঁচতে একমাত্র ভরসা কিন্তু ট্রাভেল মেডিসিন।
অনেকেই হঠাৎ করে এই শব্দবন্ধটি শুনে অবাক হবে। ট্রাভেল মেডিসিন আবার কি জিনিস। ট্রাভেল করার সময় তো পেটখারাপ, মাথা ব্যাথা, বমি, জ্বর সব কিছুর ওষুধই সঙ্গে রাখা হয়। আলাদা করে ট্রাভেল মেডিসিন কি। ট্রাভেল মেডিসিন একটি জরুরি বিভাগ যাঁরা পাহাড়ের দুর্গম জায়গায় বেড়াতে যাচ্ছেন।

সাধারণত ৮০০০ ফুটের বেশি উঁচুতে গেলেই যেকোনও সুস্থ মানুষের মাউন্টেন সিকনেস শুরু হতে পারে। এমন কোনও কথা নেই েয সুস্থ কমবয়সী হলেই সে ঠিক থাকবে। আর বেশি বয়সী রোগ আছে যাঁদের তাঁরা অসুস্থ হয়ে পড়বে। যেকোনও সমতলের মানুষের কাছে মাউন্টেন সিকনেস একটি স্বাভাবিক ঘটনা।
আর লেহ- লাদাখ বা নর্থ সিকিমের নাথুলা-ছাঙ্গু, গুরদংমার লেক, ইয়ুমথাং ভ্যালি যাঁরা যেতে চাইছেন তাঁদের কাছে মাউন্টেন সিকনেস খুব স্বাভাবিক একটা বিষয়। তার একমাত্র ভরসা হতে পারে এই ট্রাভেল মেডিসিন। বিদেশে এর বিপুল প্রচলন হয়েছে। কোথাও পাহাড়ে বেড়াতে গেলেই বিদেশিরা ডাক্তারদের কাছে গিয়ে ট্রাভেল মেডিসিন নিয়ে আসেন। কলকাতায় ২ একটি সেন্টার আছে।

মাউন্টেন সিকনেস যে আপনার হচ্ছে সেটা বুঝবেন কী করে। প্রথমেই মাথাব্যাথা দিয়ে শুরু হবে। তারপর গা গুলোবো আর সারা শরীরে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হবে। যাঁরা ধাপে ধাপে পাহাড়ে উঠছেন তাঁদের এই সমস্যা খুব বেশি নাও হতে পারে। কিন্তু যারা হঠাৎ বিমানে কলকাতা থেকে লে পৌঁছে গেলেন তাঁদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা িদতে পারে।
তার জন্য প্রথম কাজ হল ৪৮ ঘণ্টা লেহ-র কোনও হোটেলে বিশ্রাম নিন। তারপর গোরাঘুরি। পরিবেশ এবং উচ্চতার সঙ্গে শরীরকে মানিয়ে নেওয়ার সময় দিতে হয়। কোনওরকম দৌড়াদৌড়ি বা হুড়ো হুড়ি না করাই ভাল। আস্তে আস্তে হাঁটাচলা করবেন আর সঙ্গে রাখবেন অ্যাসিটোজোলামাইট ট্যাবলেট রাখবেন।












Click it and Unblock the Notifications