হিমালয়ের বুকে সুন্দরী রাবাংলায় মেঘ পিয়নের নিত্য আনাগোনা

হিমালয়ের বুকে সুন্দরী রাবাংলায় মেঘ পিয়নের নিত্য আনাগোনা

হিমালয়ের কোলে সুশোভিত রাবাংলা বর্তমানে সিকিমের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। পাহাড়ের বুকে দিগন্ত বিস্তৃত চা বাগান, মনেস্ট্রি, বুদ্ধ মূর্তি ও মেঘ পিয়নের দেশে মন হারিয়ে যাবে না, এমন পর্যটক ভূ-ভারতে হয়তো কমই আছেন। সিকিমের যে যে স্থান থেকে হিমালয়ের চার মাথার (কাঞ্চনজঙ্ঘা, পানডিম, সিনালচু ও কাবরু) দর্শন হয় আরও স্পষ্ট, তাদের মধ্যে রাবাংলা অন্যতম। করোনা ভাইরাসের প্রভাব কমলে পুজোয় ঘুরে আসুন ওই স্থান। শান্তি পাবেন আপাদমস্তক।

অবস্থিতি

অবস্থিতি

সমতল থেকে আট হাজার কিলোমিটার উচ্চতায় অবস্থিত দক্ষিণ সিকিমের অন্যতম সুন্দর এই শহর। শিলিগুড়ি থেকে ১২০, গ্যাংটক থেকে ৬৯ ও পেলিং থেকে ৪২ কিলোমিটার দূরত্বে অবস্থিত রাবাংলায় পৌঁছতে হয় আঁকাবাঁকা, দুর্গম ও মনোরম পাহাড়ি রাস্তা পেরিয়ে। কলকাতা থেকে ট্রেন বা বাসে চেপে শুরু করতে হবে যাত্রা।

পৌঁছবেন কীভাবে

পৌঁছবেন কীভাবে

কলকাতা থেকে বাস, ট্রেন বা বিমানে পৌঁছে যাওয়া যায় শিলিগুড়ি। সেখান থেকে বাস, প্রাইভেট কিংবা ভাড়া করা গাড়িতে রাবাংলা পৌঁছতে ঘণ্টা চারেক সময় লাগার কথা। বর্ষাকালে যাত্রাপথের সময় আরও দীর্ঘ হতে পারে। অনেকে বিমানে বাগডোগরা পৌঁছে সেখান থেকে রাবাংলা যাওয়ার গাড়ি ধরেন।

কী কী দেখবেন

কী কী দেখবেন

১) রায়োং সানরাইজ পয়েন্ট : রাবাংলা থেকে দামথাংয়ের দিকে আট কিলোমিটার রাস্তা পেরিয়ে পৌঁছে যাওয়া যায় এই স্থানে। উদিত সূর্যের আভা নারসিং, জুপুনো, কাবরু, রাথন ও পানডিম শৃঙ্ঘের গায়ে কেমন মায়াবী সৌন্দর্য্য তৈরি করে, তা রায়োং সানরাইজ পয়েন্ট থেকে স্পষ্ট বোঝা যায়।

২) টেমি টি গার্ডেন : রাবাংলা থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগান এলাকার সবচেয়ে মনোরম স্থান। ডেনথাম হয়ে এই বাগানে পৌঁছনোর পথ কম রোমাঞ্চকর নয়। যাঁরা ট্রেকিং করে পৌঁছবেন, তাঁদের যাত্রাপথের সঙ্গী হবে ডরম্যান্ট আগ্নেগিরি।

৩) রালাং মনেস্ট্রি : রাবাংলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত রালাং মনেস্ট্রির উপাসকরা বৌদ্ধ ধর্মের কাগিয়ুপা বিচারধারায় বিশ্বাসী। বোরোং ও রালাং চা-চু বা গরম জলের ঝরনা এই এলাকার অন্যতম সেরা আকর্ষণ। যেখানে উইন্টার স্পা নিতে হাজির হন পর্যটকরা।

৪) রাবাংলা থেকে ২৬ কিলোমিটার দূরত্বে অবস্থিত হাইড্রো-ইলেক্ট্রিক প্রজেক্টে রংগিত নদীকে দুর্দান্তভাবে ব্যবহার করা হয়েছে। ৪০ মিটার লম্বা বুদ্ধ মূর্তিকে ঘিরে তৈরি হওয়া পার্ক রাবাংলার অন্যতম সেরা আকর্ষণ।

কোথায় থাকবেন

কোথায় থাকবেন

সাম্প্রতিককালে পর্যটকদের আনাগোনা বাড়তে থাকায় রাবাংলায় প্রচুর হোটেল, রিসর্ট এবং হোম স্টে গড়ে উঠেছে। চাপ বেশি থাকলে আগেভাগে হোটেল বুকিং করাই হবে বুদ্ধিমানের কাজ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+