Puja Special Tram: পুজো দেখুন হেরিটেজ ট্রামে, দুর্গা ঠাকুর দেখার অভিনব উদ্যোগ ট্রাম কোম্পানির
পুজোর বাকি আর ১৫ দিন। মেঘ কেটে রোদের দেখা মিলেছে। এবার আর ঘরে থাকা দায়। পরের সপ্তাহ থেকেই শহরের বড় পুজোর মণ্ডপগুলি উদ্বোধন হয়ে যাবে। পুজো পুজো গন্ধ আকাশে বাতাসে। দুর্গাপুজো আগেই ইউনেস্কোর হেরিটেজ তকমা পেয়েছে। এবার সেই দুর্গাপুজো দেখার সুযোগ মিলবে আরের ইউনেস্কো হেরিটেজ তকমা পাওয়া কলকাতার ট্রামে।
এবার কলকাতার ট্রামের ১৫০ বছর পূর্তি। সেকারণে একেবারে নতুন সাজে সেজে উঠেছে ট্রাম। পুরনো কলকাতার মতো ট্রাম এখন আর সেই পর্যায়ের গণপরিবহণ নেই ঠিকই কিন্তু ট্রামের ঐতিহ্য এখনও শহর কলকাতা জুড়ে রয়ে গিয়েছে। এসি ট্রাম এসেছে। তৈরি হয়েছে ট্রাম রেস্তোরাঁ। এবারে একেবারে অন্য ভাবে পাওয়া যাবে ট্রামকে। বিশেষ করে পুজোর কয়েকটা দিল।

কলকাতার ট্রাম কোম্পানি একটি ট্রামকে একেবারে নতুন ভাবে সাজিয়ে তুলেছে। যার নাম তারা দিয়েছে পুজো স্পেশাল ট্রাম। সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে সেই ট্রামের অন্দর। বাঙালির জনপ্রিয় আলপনা দিতে সাজানো হয়েছে ট্রােমর অন্দর মহল। তার সঙ্গে আলোক সজ্জাও চোখ ধাঁধানো। একেবারে পুজোর সঙ্গে মানান সই।
১৮৭৩ সালে কলকাতার রাস্তায় প্রথম নেমেছিল ট্রাম। সেই নস্টালজিয়াকে ফের জীবন্ত করে তুলতে এবারে দুর্গাপুজোয় পথে নামবে এই ট্রাম। টাগিগঞ্জ ট্রাম ডিপো থেকে বালিগঞ্জ পর্যন্ত চলবে ট্রামটি। পথে যেকটি বড় দুর্গাপুজো পড়বে সেগুলিতে থামবে। এবং যাত্রীরা ট্রামে করে সেই সব জায়গায় ঠাকুর দেখতে পারবেন।

ট্রামের ভেতরে কুমোর টুলির শিল্পীদের ঠাকুর তৈরি থেকে শুরু করে ধুনুচি নাচ, সিঁদুর খেলা বাংলার দুর্গাপুজোর সাবেকি ঐতিহ্যের সবটা তুলে ধরা হয়েছে। আল্পনা দিয়ে রাঙিয়ে দেওয়া হয়েছে ট্রামের মেঝে। পুরোটা দেখতে মনে হবে চলন্ত কোনও মিউজিয়াম। যেখানে বাংলার শিল্পের ছোঁয়া রয়েছে। তবে শুধু দুর্গা পুজো নয় অক্টোবর মাস থেকে এই ট্রাম চলা শুরু হবে চলবে ইংরেজির বর্ষবরমের রাত পর্যন্ত। টালিগঞ্জ থেকে বালিগঞ্জ পর্যন্ত ছুটবে এই ট্রাম। তাহলে আর দেরি না করে এক্ষুনি টিকিট কেটে ফেলুন।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications