সুনামির বিরুদ্ধে লড়াইয়ে তৈরি ওড়িশার ২ গ্রাম, ভারত মহাসাগর রিজিওনে একমাত্র

সুনামির বিরুদ্ধে লড়াইয়ে তৈরি ওড়িশার ২ গ্রাম, ভারত মহাসাগর রিজিওনে একমাত্র

আসুক সুনামি দেখা যাবে গোছের মানসিকতা নিয়ে দিন কাটাচ্ছেন ওড়িশার নোলিয়াসাহি ও ভেঙ্কটরাইপুর গ্রাম। জগতসিংপুর ও গঞ্জাম জেলার এই দুই গ্রাম বর্তমানে আকর্ষণের কেন্দ্রে। সুনামি রেডি গ্রামের স্বীকৃতি পেয়েছে এই দুই এলাকা। পেয়েছে ইউনেস্কোর বিশেষ স্বীকৃতি।

সুনামির বিরুদ্ধে লড়াইয়ে তৈরি ওড়িশার ২ গ্রাম, ভারত মহাসাগর রিজিওনে একমাত্র

ভারত মহাসাগর রিজিওনের প্রথম রাষ্ট্র হিসেবে এই স্বীকৃতি পেয়েছে নরেন্দ্র মোদীর দেশ। সুনামির বিরুদ্ধে লড়াই করতে সক্ষম ওড়িশার নোলিয়াসাহি ও ভেঙ্কটরাইপুর গ্রামকে বিশেষ পুরস্কারে সম্মানিত করেছে ইউনেস্কোর ইন্টারগভার্মেন্টাল ওসানোগ্রাফিক কমিশন। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওসানিক ইনফোরমেশান সার্ভিসের আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

২০০৪ সালে ভয়ঙ্কর ভূমিকম্প ও তার পরবর্তী শুনামিতে নড়ে গিয়েছিল ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, শ্রীলঙ্কা এবং ভারত সহ বিশ্বের ১৪টি দেশে। প্রাণ হারিয়েছিলেন দুই লক্ষেরও বেশি মানুষ। সুনামির জেরে দক্ষিণ ভারতে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। ভয়াবহ এই প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচতে বেশ কয়েক বছর আগে থেকেই প্রস্তুতি শুরু করে ওড়িশার নোলিয়াসাহি ও ভেঙ্কটরাইপুর গ্রাম। ইউনেস্কোর সহযোগিতায় তাদের লক্ষ্যপূরণ হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+