Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

(ছবি) শীতে উত্তর ভারতের বরফাবৃত লেকগুলির দৃশ্য একনজরে

হিমালয়ের কোলে অবস্থিত একাধিক সুদৃশ্য লেক শীতকালে ঠান্ডায় জমে বরফ হয়ে যায়। জম্মু ও কাশ্মী, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, সিকিম, অরুণাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকা হিমালয়ের পাদদেশে অবস্থিত। এবং এখানে শীতকালে এলেই বরফাবৃত লেক দেখতে পাওয়া সম্ভব। [দেশের সেরা লেকগুলি সম্পর্কে জেনে নিন একঝলকে]

হিমালয়ের কোলে অবস্থিত অনেক লেকই পবিত্র বলে ধরা হয়। হিন্দুদের কাছে এই লেকগুলি নিয়ে নানা লৌকিক কাহিনিও গড়ে উঠেছে। ভগবানের অংশ রূপে এগুলিকে মনে করা হয়।

শীতকালে কেমন দেখতে হয় হিমালয়ের পাদদেশে অবস্থিত এই লেকগুলি তা দেখতে ক্লিক করুন নিচের ছবিতে।

গুরুডংমার লেক

গুরুডংমার লেক

সিকিমে অবস্থিত গুরুডংমার লেক বুদ্ধ ও শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। ভারতের উচ্চতম লেকগুলির মধ্যে অন্যতম এই লেকটি।

প্যানগং লেক

প্যানগং লেক

প্যানগং লেকটি ভারত ও চিন সীমান্তে অবস্থিত। এই লেকের বেশিরভাগ অংশই চিনের সীমানার মধ্যে পড়েছে। সুদৃশ্য এই লেকটি শীতে পুরোটাই বরফাবৃত হয়ে পড়ে।

রূপকুণ্ড লেক

রূপকুণ্ড লেক

উত্তরাখণ্ডে অবস্থিত রূপকুণ্ড শীতে পুরোটাই বরফাবৃত থাকে। একে 'স্কেলেটন লেক'-ও বলা হয়। কারণ এই লেকের চারপাশে প্রচুর মানুষের খুলি দেখতে পাওয়া যায়। যদিও এর সঠিক কারণ আজও জানা যায়নি।

সোমোরিরি লেক

সোমোরিরি লেক

লাদাখে অবস্থিত এই লেকটি এখানকার সবচেয়ে দীর্ঘতম ও উচ্চতম লেক। করজক মনাস্ট্রিটি এই লেকের পাশেই অবস্থিত।

সেলা লেক

সেলা লেক

এই লেকটিকে 'প্যারাডাইস লেক'-ও বলা হয়। অরুণাচল প্রদেশের তাওয়াং-এ সেলা পাসের কাছে এটি অবস্থিত।

ভৃগু লেক

ভৃগু লেক

কুলুতে অবস্থিত ভৃগু লেকটি ভৃগু ঋষির নামানুসারে রাখা হয়েছে। শীতে এই লেকটিও জমে বরফ হয়ে যায়।

মণিমহেশ লেক

মণিমহেশ লেক

চম্বা জেলার পীর পাঞ্জাল রেঞ্জের একটি অংশ হল মণিমহেশ লেক। শীতে কী অবস্থা হয় তা ছবি দেখেই আন্দাজ করা সম্ভব।

সূরজ তাল

সূরজ তাল

লাহউল-স্পিতি উপত্যকায় অবস্থিত সুদৃশ্য 'সূরজ তাল' ভারতের অন্যতম উচ্চতম লেক। শীতে এটিও বরফাবৃত হয়ে পড়ে।

এই সংক্রান্ত আরও খবর পড়ুন এখানে :

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+