Burbung: উত্তরবঙ্গের ছোট্ট গ্রামে নেপালি খাবারের স্বাদ, ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান চলে আসুন এই ঠিকানায়
পাহাড়ে ছুটির কাটাতে কার না ভালো লাগে। কিন্তু ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতেও অনেকে চান। ঘরে বসে কাজ কিন্তু পাহাড়ের কোনও জায়গায়। করোনা কালে উত্তরবঙ্গে এমন অনেক জায়গা তৈরি হয়েছে। যেখানে অনেকেই বেড়াতে যান আবার কাজও করেন ।
সেরকম কোনও জায়গায় যেতে চাইলে চলে আসুন কার্শিয়াংয়ের কাছেই এই অফবিট জায়গায়। বারবুং। অনেকেই জানেন না এই জায়গার কথা। এখানে েকটি বিশাল রিসর্ট রয়েছে যেখানে বিলাসিতায় থাকা সবরকম বন্দ্যোবস্তই রয়েছে। ডিলাক্স, প্রিমিয়াম ডিলাক্স রুম। পার্থক্য শুধু জায়গার। কলকাতা শহরে যে হোটেলের পর্দা সরালে কেবল শহরের শব্দ শোনা যায়। কিন্তু এখানে জানলার পর্দা সরালে দেখা যায় কেবল পাহাড়। দিগন্ত বিস্তৃত আকাশ।

ব্যালকনিতে বসে পাহাড়ের অসাধারণ সৌন্দর্য দেখা যায়। এমন সুন্দর জায়গায় বসে কাজ করার মজাই আলাদা। আর যাঁরা ছুটি কাটাতে আসতে চান তাঁদের জন্যও এটা সেরা জায়গা। এখানে প্রতিটি জায়গার ভিউ অসাধারণ। এখানে মিটিং করারও ব্যবস্থা রয়েছে। কেউ যদি মনে করেন এখানে টিম নিয়ে এসে মিটিং করবেন তাহলে একানে আসতে পারেন।

এখান থেকে রাতের সৌন্দর্য অসাধারণ। দূরের পাহাড়ে অসংখ্য তারার মেলা যেন এসে বসেছে। কাঁচের জানলা দিয়ে দেখা যায় শিলিগুড়ির অসাধারণ ছবি। শিলিগুড়ি থেকে অনায়াসেই এখানে চলে আসা যায়। খরচও খুব বেশি নয়। এখানে এলে পাহাড়ের সৌন্দর্যের পাশাপাশি পাবেন নেপালি আর তিব্বতি খাবারের স্বাদ।












Click it and Unblock the Notifications