Zee Bangla Saregamapa: সন্তানহারা অ্যালবার্ট কাবো! শোকস্তব্ধ গোটা পরিবার
Zee Bangla Saregamapa: অ্যালবার্ট কাবো লেপচা জি বাংলা 'সারেগামাপা'র অন্যতম প্রতিযোগীদের মধ্যে একজন! যদিও কাবো জিততে পারেননি। তবে শ্রোতাদের বেশ মন জয় করেছিলেন এই প্রতিযোগিতা। তবে কাবো একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন! যা তাঁর অনুগামীদের চোখে জল এনে দিয়েছে।
একেবারে হৃদয় বিদারক একটি শোকসংবাদ জানিয়েছেন কাবো। তাঁর ছোট্ট শিশুকন্যাকে সম্প্রতি হারিয়েছেন। আর সেই খবর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী। আর এই খবর সামনে আসার পর থেকেই শোকস্তব্ধ তাঁর অনুগামীরা। সোশ্যাল মিডিয়াজুড়ে কাবোর পাশে থাকার বার্তা।

সারেগামাপা'তে কাবো'র গান বেশ নজর কেড়েছিল। স্রোতাদের পাশাপাশি রিয়েলিটি শোতে উপস্থিত বিচারকদেরও বেশ পছন্দের ছিলেন। কালিম্পং থেকে কলকাতায় এসেছিলেন। তবে অ্যালবার্ট কাবো লেপচা যে বিবাহিত এই বিষয়ে অনেকেই জানতেন না।
এমনকি দর্শকরাও এই বিষয়ে কিছুই জানতেন না।কিন্তু ওই শো'য়ের মঞ্চেই স্ত্রীয়ের সঙ্গে আলাপ করিয়ে দেন তিনি। কাবো সঙ্গীত জগতে খ্যাতির স্বপ্ন দেখতেন। আর এই স্বপ্নে কাবোর পাশে স্ত্রী পূজা।
সারেগামাতে দিনের পর দিন নিজের জায়গা তৈরি করতে যখন ব্যস্ত কাবো সেই সময় পুরোটাই সামলেছেন পূজা। সংসার থেকে সন্তান সবটাই করেছেন। এমনকি মাঝে মধ্যে দর্শকাসনে তাঁদের ছোট্ট সন্তানকে নিয়ে বসে থাকতেও দেখা গিয়েছে পূজাকে।
আর সেই শিশুটি আজ আর নেই! তা ভেবেই কার্যত স্তব্ধ কাবো অনুগামীরা। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন ছোট্ট শিশুটিকে। তাঁকে কলকাতার একটি নামী হাসপাতালে চিকিতসাও করানো হয়। কিন্তু সব চেষ্টাই ব্যররথ আজ!
কাবো তাঁর মেয়ের সঙ্গে একটি সুন্দর ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন। আর সেই ছবির ক্যাপশনে বাবা অ্যালবার্ট কাবো লেপচা লিখছেন, যাত্রা এখনও শেষ হয়নি। কাবোর ওই পোস্ট শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী জোজো। পাশে থেকে সমবেদনা জানিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications