বিগ বস সিজন ১৫–এ দেখা যাবে কি রিয়া চক্রবর্তীকে? ক্রমশঃ গুঞ্জন জোরালো হচ্ছে
বিগ বস সিজন ১৫–এ দেখা যাবে কি রিয়া চক্রবর্তীকে? ক্রমশঃ গুঞ্জন জোরালো হচ্ছে
বলিউড অভিনেত্রী তথা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু কাণ্ডের সঙ্গে জড়িত রিয়া চক্রবর্তীকে সোমবার আচমকাই অন্ধেরি স্টুডিওতে দেখা যায়। তারপর থেকেই খবর রটে গিয়েছে যে রিয়া চক্রবর্তীকে হয়ত বিগ বস ১৫–এর শোতে দেখা যেতে পারে। এই রিয়্যালিটি শোয়ের সঞ্চাললনার দায়িত্বে রয়েছেন সলমন খান। আসলে বিগ বস ১৫–এর ঘরে সদস্য হতে চলা তেজস্বী প্রকাশ ও দলজিৎ কউরকেও সোমবার একই স্টুডিওতে দেখা যাওয়ার পর থেকে রিয়ার বিগ বসে অংশগ্রহণ করা নিয়ে গুঞ্জন জোরালো হয়ে ওঠে।

অন্ধেরি স্টুডিওতে রিয়া চক্রবর্তী
এটা এখনও স্পষ্ট নয় যে রিয়া চক্রবর্তী বিগ বসে একজন প্রতিযোগী হয়ে ঢুকবেন নাকি নিছকই শনিবার বিগ বসের গ্র্যান্ড প্রিমিয়ারে পারফর্ম করবেন নাকি এটা পুরোটাই কাকতালীয় ব্যাপার। কারণ রিয়া চক্রবর্তী যখন অন্ধেরি স্টুডিওতে ঢোকেন ঠিক ওই সমযই তেজস্বী প্রকাশ ও দলজিৎ কউরও স্টুডিওতে আসেন। এই দু'জন হয়ত বিগ বসের প্রথম দিন পারফর্ম করতে পারেন।

বিগ বসে আসছেন কি রিয়া?
রিয়া চক্রবর্তীর বিগ বস সিজন ১৫-এ প্রবেশ করা নিয়ে গুঞ্জন বহুদিন ধরেই চলছিল। এও শোনা গিয়েছিল যে সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন দুই প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে ও রিয়া চক্রবর্তী একসঙ্গে বিগ বসে প্রবেশ করতে পারেন। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়ে অঙ্কিতা জানিয়েছিলেন যে তিনি বিগ বসে অংশগ্রহণ করছেন না। যদিও রিয়া চক্রবর্তীর কাছ থেকে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সুশান্ত সিং রাজপুত মৃত্যু কাণ্ডে জড়িয়ে পড়ে রিয়া জেলও খেটেছেন। জেল থেকে বেরিয়ে তিনি কিছুদিনের বিরতির পর ফের গ্ল্যামার ওয়ার্ল্ডে আসার চেষ্টা করছেন। কিছুদিন আগেই তাঁর অভিনীত চেহেরা মুক্তি পেয়েছে। তবে রিয়া ফের লাইমলৈইটে আসতে চান এবং বিগ বসের চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর কিছুই নেই নিজের জীবন ও কাজকে নতুনভাবে শুরু করার জন্য।

২ অক্টোবর বিগ বস ১৫–এর প্রিমিয়ার
বিতর্কিত রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৫ টেলিভিশনে সম্প্রচারের জন্য একেবারে প্রস্তুত। আগামী ২ অক্টোবর এই শোয়ের গ্র্যান্ড প্রিমিয়ার হবে। তবে বাড়ির ভেতর কারা কারা ঢুকছেন তা নিয়ে এখনও রহস্য অব্যাহত। কিছু নাম শোনা গেলেও তা এখনও নিশ্চিত নয়। তবে শমিতা শেট্টি, প্রতীক সহেজপাল, দিব্যা আগরওয়াল, ডোনাল বিস্ত এই রিয়্যালিটি শোতে অংশ নিচ্ছেন বলে নিশ্চিতভাবে জানা গিয়েছে। এ বছর করণ কুন্দ্রা থেকে শুরু করে নিধি ভানুশালী সহ একাধিক টিভি তারকার নাম সামনে আসছে, যাঁরা বিগ বসের বাড়িতে প্রবেশ করতে পারেন।

তেজস্বী যাদব যোগ দেবেন বিগ বসে
বিশেষ সূত্রের খবর, তেজস্বী প্রকাশ বিগ বস রিয়্যালিটি শোতে অংশ নিচ্ছেন। স্বরাগিনী, পহেরেদার পিয়া কি, কর্ন সঙ্গীনি ও সিলসিলা বদলতে রিস্তো কা সিরিয়ালে কাজ করেছেন তেজস্বী। তিনি খুবই পরিচিত একটি মুখ। সম্প্রতি তেজস্বীকে জি কমেডি শোতেও দেখা গিয়েছে।

তালিকায় নাম রয়েছে দলজিৎ কউরের
এরই মধ্যে শোনা যাচ্ছে টেলিভিশনের আর এক পরিচিত মুখ দলজিৎ কউরও এই বিতর্কিত শোতে অংশ নিতে পারেন। তিনি এর আগে বিগ বস ১৩-তে যোগ দিয়েছিলেন কিন্তু প্রথম সপ্তাহেই তিনি বাড়িছাড়া হন।












Click it and Unblock the Notifications