Anupam Roy: প্রশ্মিতার সঙ্গে প্রেম জমছে আঁচ করেই কি সরে গিয়েছিলেন পিয়া, কী বললেন পরমব্রত?
ফের বিয়ে করছেন সঙ্গীতশিল্পী অনুপম রায়। ২ মার্চ ঘরোয়া বিয়ের আসরে চারহাত এক হবে। আমন্ত্রিত থাকবেন না কোনও বাইরের লোক। তিন নম্বর বিয়েটা সাদামাঠা করেই সারতে চাইছেন অনুপম রায়। কয়েকদিন আগেই তাঁর দ্বিতীয় স্ত্রী পিয়া বিয়ে করেছেন পরম ব্রতকে।
তার ২ মাসের মধ্যেই তৃতীয় বিয়েতে বসছেন অনুপম রায়। তারপরেই জল্পনা শুরু হয়েছে তাহলে কি আগে থেকেই পিয়া আঁচ করেছিলেন তাঁদের সম্পর্কে কেউ ঢুকে পড়েছে। প্রশ্মিতার সঙ্গে অনুপমের ঘনিষ্ঠতা কি পিয়ার সঙ্গে সম্পর্কে থাকার সময় থেকেই শুরু হয়েছিল। এই নিয়ে জল্পনার পারদ চড়তে শুরু করেছে।

পরমব্রতর সঙ্গে পিয়ার বিয়ের পর নেটপাড়া যেভাবে অনুপমের প্রতি সহানুভূতিতে প্রকাশ করে সরব হয়েছিলেন। কীভাবে অনুপমের বন্ধুকেই বেছে নিলেন পিয়া এই নিয়ে প্রশ্ন তুলেছিলেন নেটিজেনরা। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। এবার কি বলবেন তাঁরা। পরমব্রত-র বিয়ের খবরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।
কিন্তু পরমব্রত কিন্তু শুভেচ্ছা জানিয়েছেন অনুপমেপ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্তে। টলি পাড়ায় কান পাতলেই এখন শোনা যাচ্ছে অনুপম-প্রশ্মিতার কথা। অনেকদিন আগে থেকেই নাকি তাঁরা সম্পর্কে জড়িয়েছিলেন। প্রশ্মিতা নিজেই নাকি বলেছিলেন অনেকদিন ধরেই তিনি অনুপমকে চেনেন। কবে থেকে সম্পর্কে জড়িয়েছেন সেটা নিয়ে মুখ খুলতে নারাজ।
এদিকে এটি অনুপমের তৃতীয় বিয়ে। দ্বিতীয় বিয়ে হয়েছিল পিয়ার সঙ্গে। প্রথমস্ত্রীও ছিলেন কলকাতার। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনার সময় থেকেই নাকি তাঁর সঙ্গে প্রেম। সেই বান্ধবীকে বিয়ে করেই তাঁরা বেঙ্গালুরুতে চলে গিয়েছিলেন আইটি সেক্টরে কাজের জন্য। সেখানেই সংসার পেতেছিলেন তাঁরা। অনুপমের নাকি তারপরে আর মন টেকেটি স্ত্রীর সঙ্গে। স্বাভাবিক নিয়মেই বিচ্ছেদ। যদিও প্রথম স্ত্রী আইটি সংস্থায় এখনও কর্মরত। অনুপম কিন্তু তাঁর জীবনে দ্বিতীয় বসন্ত িনয়ে এসেছিলেন পিয়া চক্রবর্তীর হাত ধরে। তারপরে আবার তৃতীয় বসন্তও এলো। এবার প্রশ্মিতার হাত ধরে।












Click it and Unblock the Notifications