Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুদীপ্তার পর এবার বিয়ে পিঁড়িতে বসতে চলেছেন অর্ণব ও ইপ্সিতা কিন্তু কবে?

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী হলেন অর্ণব ও ইপ্সিতা। আলো ছায়া ধারাবাহিক একসঙ্গে তাদের অভিনয় করতেও দেখা গেছে। অনস্ক্রিন বৌদির প্রেমে পড়েছিলেন সে সময়ে অর্ণব। তাদের কিন্তু আইনি বিয়ে ইতিমধ্যে সেরে ফেলা হয়ে গিয়েছে। ২০২২ সালে জানুয়ারি মাসে তারা আচমকাই আইনি বিয়ে সেরে ফেলেছিলেন। একাধিক ধারাবাহিকে দাপটের সঙ্গে অভিনয় করেছেন অভিনেত্রী।

তাদের মধ্যে মনোমালিন্য জেরে খানিকটা অশান্তির সৃষ্টি হয়েছিল বটে তবে সেসব এখন অতীত। কারণ অভিনেতার বিরুদ্ধে পরকীয়তার অভিযোগে উঠেছিল। শোনা যাচ্ছিল বিবাহ বিচ্ছেদ হতে পারে দুজনের। কিন্তু অল্প সময়ের কিন্তু খুব কম সময়ের মধ্যেই তাদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটে যায়। মার্চ মাসে থেকে ফের একসঙ্গে দুজনে। টেলিভিশন অভিনেতা অর্ণবকে জামাইষষ্ঠীর দিন পাত পেড়ে খাওয়ালো তার শাশুড়ি। জামাইষষ্ঠীর দিন ফল মিষ্টি থেকে পঞ্চব্যঞ্জন ছিল অর্ণবের জন্য।

কবে বিয়ে করছেন ইপ্সিতা-অর্ণব?

এক সংবাদ মাধ্যমকে অভিনেত্রী জানান, আইনি বিয়ে তারা সেরে ফেলেছেন। সেসময় তেমন কাউকে জানাননি। যদিও এখন কবে বিয়ে করছেন তারা সামাজিকভাবে সে বিষয়ে এখনও তারা নিজেরাই জানেন না। ইপ্সিতা ও অর্ণবের অতীত অভিজ্ঞতা দিয়ে তারা জানান পূর্ব অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে নিজেরা সম্পূর্ণ তৈরি হয়ে তারপর সামাজিকভাবে বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। বাড়তি চাপ এটা কখনোই ভবিষ্যতে দেখতে চান না অভিনেত্রী।

অপরদিকে, পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে বহুদিন ধরেই ভালোবাসার সম্পর্ক রয়েছেন টেলিভিশন অভিনেত্রী শ্রুতি দাস। তবে তাঁরা কবে বিয়ে করবেন , তা নিয়ে অনুগামীদের মধ্যে উৎসাহের শেষ ছিল না। তবে এবার এবিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্রুতি নিজেই।বর্তমানে শ্রুতি 'রাঙা বউ’ ধারাবাহিকে অভিনয় করছেন, তার সঙ্গে অভিনয় করতে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরীকে। তাদের সাবলীল অভিনয় সকলেই খুব পছন্দ করেছেন।

সম্পর্ক নিয়ে খুব খোলামেলা থাকেন অভিনেত্রী। কোন কিছুই লুকোচাঁপা রাখেন না। সম্প্রীতি শ্রুতি এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তার কিন্তু বিয়ে করার পরিকল্পনা রয়েছে। তবে সেটি চলতি বছরে নয়, আগামী বছর শীতেই তিনি বিয়ে করবেন বলে জানান। অভিনেত্রী সাজতে খুব ভালোবাসেন, তাই বিয়েটা তিনি শীতকালেই সারতে চান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+