বিগ বস ওটিটি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রথম বাদ যাওয়া প্রতিযোগী উরফি যাদব

বিগ বস ওটিটি নিয়ে চাঞ্চল্যকর দাবি উরফির

বিগ বস ওটিটি থেকে প্রথম সদস্য উরফি জাভেদ এভিকটেড হওয়ার পরও তিনি ক্রমাগত শিরোনামে রয়েছেন। বিগ বস ওটিটির লাইভ ফিডে দেখানো হয়েছে যে উরফি সেখানে বলছেন যে, '‌বিগ বস ওটিটির বাড়িতে সেক্স হয়েছে।’‌ এই ক্লিপিং ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে।

বিগ বস ওটিটি নিয়ে চাঞ্চল্যকর দাবি করলেন প্রথম বাদ যাওয়া প্রতিযোগী উরফি যাদব


এই কথা শুনে অনেক দর্শকই হতচকিত হয়ে গিয়েছেন হয়ত। কিন্তু আপনি ঠিকই শুনেছেন। উরফি ক্যামেরায় দাঁড়িয়ে বারংবার একই কথার পুনরাবৃত্তি করছিলেন এবং তাঁরই সহ–প্রতিযোগী প্রতীক সহেজপাল খুব অবাক ভাবে যখন উরফিকে এ বিষয়ে জিজ্ঞাসা করেন উরফি বলেন, '‌তুমি বাইরে দু’‌টো বাঁদরকে সেক্স করতে দেখোনি?‌’‌ প্রসঙ্গত, বাড়ির ভেতর মজাদার কথা ও প্রতিক্রিয়ার মাধ্যমে সকলকে জমিয়ে রাখতেন উরফি। যদিও উরফির সঙ্গী জিশান খান তাঁর বদলে দিব্যা আগরওয়ালকে বাঁচান এবং উরফি নমিনেট হয়ে যান।

২৪ বছরের উরফিকে ২০১৬ সালে প্রথমবার বড়ে ভাইয়া কি দুলহানিয়া সিরিয়ালে দেখা গিয়েছিল। এরপর মেরি দুর্গা, বেপনহা ও পঞ্চ বিট সিজন ২–তেও দেখা যায় উরফিকে। উরফিকে জনপ্রিয় ধারাবাহিক ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায় এবং কসৌটি জিন্দেগী কে–তেও অভিনয় করতে দেখা যায়।

তবে কয়েকদিনের মধ্যেই বিগ বস ওটিটির বাড়ির খেলা জমে গিয়েছে। দিব্যা আগরওয়াল ও শমিতা শেট্টির মধ্যে একদিকে যেমন দারুণ বন্ধুত্ব দেখা যাচ্ছে, অন্যদিকে প্রতীক সহেজপালের সঙ্গে দিব্যার তিক্ততা ক্রমশঃ বাড়ছে। বিগ বস ওটিটিতে উরফি জাভেদ প্রথম সদস্য যিনি এভিকটেড হয়েছেন। এরই মধ্যে আবার বাড়ির আর এক সদস্য মুস জাট্টানা নিজেকে উভকামী বলে দাবি করেছেন, যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বাইরের দুনিয়ায়। গত রবিবারই সানডে কা ওয়ারে করণ জোহরের সামনে শমিতা শেট্টি তাঁর মনের কথা জানান। যেখানে তিনি বলেন যে তাঁর পরিচিতি শুধু মাত্র তাঁর দিদি শিল্পা শেট্টির জন্য, শমিতা এখনও তাঁর নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছেন। তবে বিগ বসের বাড়িতে ধুন্ধুমার কাণ্ডের সৃষ্টি হয় মঙ্গলবার। যেখানে শমিতা শেট্টির সঙ্গে খুব বাজেভাবে ঝামেলায় জড়িয়ে পড়েন অক্ষরা সিং। শমিতার বয়স নিয়েও কটাক্ষ করেন এই ভোজপুরি নায়িকা। অক্ষরা জানিয়েছেন যে তিনি তাঁর মায়ের থেকেও বয়সে বড়। এর আগেও অক্ষরা শমিতার বয়স নিয়ে হাসাহাসি করেছেন উরফির সঙ্গে। প্রসঙ্গত, গত ৮ অগাস্ট ভুটে শুরু হয় বিগ বস ওটিটি। এ বছরই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে এই বিতর্কিত রিয়্যালিটি শো দেখানো হচ্ছে। যার সঞ্চালনার দায়িত্বে রয়েছেন করণ জোহর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+