বিগ বস ওটিটিতে ত্রিকোণ প্রেম, প্রতীকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন নেহা ও মুস

বিগ বস ওটিটিতে ত্রিকোণ প্রেম

নিজেকে উভকামী বলে দাবি করলেও প্রতীক সহেজপালের প্রতি মুস জাট্টানার অনুভূতি যে আলাদা ধরনের তা বিগ বস ওটিটির অন্যান্য সদস্যরা বেশ ভালোই জানেন। বিশেষ করে যখন সাম্প্রতিক পর্বে প্রতীক মুসের অনুভূতিকে আঘাত করার পর এটা যেন ঘরের মধ্যে একমাত্র আলোচনার বিষয় হয়ে ওঠে।

মুস আঘাত পেয়েছেন প্রতীকের ব্যবহারে

মুস আঘাত পেয়েছেন প্রতীকের ব্যবহারে

সাম্প্রতিক পর্বে দেখা গিয়েছে, মুস একা বেডরুমে বসে রয়েছেন, হাতে তাঁর মায়ের চিঠি। শমিতা তাঁর সঙ্গে যখন কথা বলতে আসেন, তিনি সঙ্গে সঙ্গে ভেঙে পড়েন। মুস জানান যে প্রতীকের শীর্ষে ৫-এ থাকা তালিকায় তিনি নেই এটা শোনার পর তাঁর মনে হয়েছে প্রতীক তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। মুস বলেন, 'আমার নিজেকে বোকা বোকা লাগছে, আমি প্রতীককে দায়ী করব না। আমি আর ওর চার‌পাশে থাকব না কারণ তাহলে বোকা লাগবে আমাকে। আমার যদি একা লাগে তবে সেটা আমি নিজে বুঝে নেব।'‌ ২০ বছরের মুস বলেন, '‌আমি প্রতীকের সঙ্গে আর বন্ধুত্ব রাখব না। আমার কাছে আর কোনও উপায় নেই। আমি প্রতারিত হয়েছি।'‌ শমিতা মুসকে সান্তনা দিতে দিতে জানান যে মিস প্রতীকের সঙ্গে কথা বলে তাঁদের মধ্যেকার দুরত্ব মিটিয়ে নিক। এরই মাঝে প্রতীকের কাছে শমিতা গিয়ে মুসের মনের অবস্থা তাঁকে বলেন। শমিতা প্রতীককে পরামর্শ দেন যে তিনি যেন মুসের সঙ্গে গিয়ে কথা বলেন।

প্রতীক ও মুসের ভুল বোঝাবুজি দূর হল

প্রতীক ও মুসের ভুল বোঝাবুজি দূর হল

এরপর প্রতীক মুসের কাছে যান এবং তাঁরা একে-অপরের সঙ্গে আলিঙ্গনের মাধ্যমে নিজেদের মধ্যেকার দুরত্বকে সরিয়ে ফেলেন। ওইদিন মুস-প্রতীক নিজেদের মধ্যেকার ভুল বোঝাবুঝি নিয়ে আলোচনা করেন এবং নিজেরাই তার সমাধান বের করে নেন। এরপর গার্ডেন এরিয়াতে প্রতীক তাঁর কানেকশন নেহা বাসিনের সঙ্গে মুসের তাঁর প্রতি অনুভূতি নিয়ে আলোচনা করেন। নেহা বলেন, '‌মুস তোমাকে পছন্দ করে, তোমার সঙ্গে ডেট করতে চায়, এইজন্য আমার সঙ্গে এত ঝগড়া করে।'‌ যদিও প্রতীক জানিয়েছেন যে তাঁর এ ধরনের কোনও কিছু নিয়ে ধারণা নেই আর প্রতীক এ বিষয়ে মুসকেও কিছু জানাননি।

অন্যদিকে মোড় নিচ্ছে নেহা–প্রতীকের সম্পর্ক

অন্যদিকে মোড় নিচ্ছে নেহা–প্রতীকের সম্পর্ক

অপরদিকে নেহা বাসিন ও প্রতীক সহেজপালের মধ্যে সম্পর্কের রসায়ন ক্রমশঃ অন্যদিকে যাচ্ছে। নেহা ও প্রতীক একে-অপরের হাতে লিখে নিজেদের মধ্যে কথাবার্তা ও ফিসফাস চালিয়ে যাচ্ছেন। বিগ বসের পক্ষ থেকে তাঁদের বকাঝকা ও সতর্ক করার পর দু'‌জনেই মাথা নীচু করে থাকেন এবং বিগ বসের অন্যান্য সদস্যরাও কথা দেন যে তাঁরাও বাড়ির কোনও নিয়ম ভঙ্গ করবেন না।

‌নেহা–প্রতীক সম্পর্ক

‌নেহা–প্রতীক সম্পর্ক

এরই মধ্যে নেহা বাসিন প্রতীককে ম্যাসাজ করে দেন বিগ বস ওটিটি ঘরের মধ্যেই এবং প্রতীক তাঁর এই যত্নকে দারুণভাবে উপভোগ করেন। নেহাকে প্রতীকের কোমর ম্যাসাজ করেত দেখা গিয়েছে। পরে প্রতীক জানান যে তিনি এই ম্যাসাজের সময় অদ্ভুত অনুভূতি পাচ্ছিলেন। এই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের কটাক্ষের মুখে পড়তে হয় নেহা ও প্রতীককে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+