Parambrata Chatterjee Wedding: তরুণীদের ক্রাশ পরমব্রত আজ বিয়ের পিঁড়িতে, পাত্রী কে জানেন?
Parambrata Chatterjee Wedding: টলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। বাংলা সিনেমায় তাঁর পরিচিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাঙালি তরুণীদের ক্রাশ এই সুদর্শন অভিনেতা। শুধু তাই নয়, টল এবং হ্যান্ডসাম অভিনেতাকে দেখে প্রেমে পড়তে বাধ্য। এবার সেই বাঙালি অভিনেতাই ছাদনা তলায় বসতে চলেছেন। দীর্ঘদিন ধরেই টলিউড অভিনেতা পরমব্রতের বিয়ে নিয়ে জোর জল্পনা চলছিল। শুভ দিনটি দেখার জন্য অনেকেই অপেক্ষা করছিলেন, অবশেষে সেই দিন উপস্থিত!

বাঙালি অভিনেতার সঙ্গে সাত পাঁকে বাধা (Parambrata Chatterjee Wedding) পড়তে চলেছেন পিয়া চক্রবর্তী। তিনি বাঙালি সঙ্গীত গায়ক তথা পরিচালক অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। যা খবর, দুই পরিবার, ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই আজ সোমবার গোধূলি লগ্নে বিয়ে সারবেন পরমব্রত ও পিয়া। ৪৩ বছর বয়সে সোমবার আইবুড়ো নাম ঘুচিয়ে পিয়ার গলায় মালা দেবেন টলি অভিনেতা।
অভিনেতা কিন্তু এই মুহূর্তে ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতার মধ্যে একজন, তিনি অভিনয় ছাড়াও পরিচালনার দায়িত্ব সামলান। তিনি কিন্তু টলিউড ছাড়াও বলিউডে চুটিয়ে কাজ করেছেন। জানা গিয়েছে, ঘরোয়া ভাবেই আজ অনুষ্ঠান (Parambrata Chatterjee Wedding)সারবেন পরম-পিয়া, ইন্ডাস্ট্রি থেকে তেমনভাবে কাউকে আমন্ত্রন জানানো হয়নি বলেও জানা গিয়েছে।
বিদেশিনি প্রেমিকা ইকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের। প্রকাশ্যে তাঁদের দুজনকে বহু জায়গাতে দেখাও যায়। এমনকি ইকার সঙ্গে পরমের বিয়ে হওয়ার কথাও ছিল। কিন্ত্য শেষমেশ সেই সম্পর্ক ভেঙে যায়। এরপরেই শোনা যায় পিয়া চক্রবর্তীর সম্পর্কে জড়ান পরম। যদিও তাঁদের দুজনেই সম্পর্কের বিষয়ে অনেক বেশি সাবধানী ছিলেন। বিশেষ ভাবে প্রকাশশ্যে তাঁদের কোনও দিনই দেখা যায়নি।
যদিও পরম এবং পেশায় মানবিক স্বাস্থ্যকর্মী পিয়ার সম্পর্ক নিয়ে একাধিক জল্পনা রয়েছে। শোনা যায়, পরমের সঙ্গে সম্পর্কের কারণেই নাকি অনুপম রায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ। তবে গুঞ্জন সরিয়ে পরম এবং পিয়ার বিয়ে নিয়ে মেতে য়টলিউড। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা বার্তা সোশ্যাল মিডিয়ায়।












Click it and Unblock the Notifications