রিয়েলিটি শোয়ের শুটিং কি আদৌও শুরু হবে?‌ জেনে নিন কি বললেন মুখ্যমন্ত্রী

রিয়েলিটি শোয়ের শুটিং কি আদৌও শুরু হবে?‌ জেনে নিন কি বললেন মুখ্যমন্ত্রী

লকডাউনের জেরে টলি পাড়ার বহু বহু কাজই থমেক ছিল এতদিন। সিনেমা থেকে টেলিভিশনের কাজ কিছুই এতদিন শুরু করা হয়নি। তবে আনলক পর্বে নিউ নর্মালের চক্করে পড়ে ফের শুরু হয়েছে শুটিং। যদিও রিয়েলিটি শোগুলির শুটিং বা চালু করা নিয়ে কিছুই জানা যায়নি। তবে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে শর্তসাপেক্ষে রিয়েলিটি শোগুলি ফের শুরু করা যেতে পারে।

রিয়েলিটি শো নিয়ে বৈঠক

রিয়েলিটি শো নিয়ে বৈঠক

সোমবার এ প্রসঙ্গে নবান্নে টলিউড প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে রিয়েলিটি শো নিয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান বলেন, ‘‌দর্শক ছাড়া রিয়েলিটি শো করা যেতে পারে। সেক্ষেত্রে ক্যামেরাকে কাজে লাগিয়ে দর্শক সংখ্যা কমানো বাড়ানো যায়। অডিশনের নামে প্রচুর লোকের জমায়েত চলবে না। শোতে যোগদানে ইচ্ছুক প্রার্থীদের আবেনপত্র প্রয়োজনে অনলাইনে জমা দিন। সেখান থেকেই বেছে নিন, প্রয়োজনে ভিডিও কনফারেন্সে কাজ করুন।'‌

ভার্চুয়ালি রিয়েলিটি শো করার পরামর্শ

ভার্চুয়ালি রিয়েলিটি শো করার পরামর্শ

ভার্চুয়ালি রিয়েলিটি শো করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী বলেন, ‘‌লকডাউন চলাকালীন বাড়িতে বসেও তো কত ভিডিও হয়েছে। চেষ্টা করে দেখুন সেভাবে হয় কিনা। আমিও তো কত ভিডিও কনফারেন্সে বৈঠক করি।'‌ শুটিং সেটে বেশি সংখ্যক কলাকুশলী নিয়ে কাজ করার প্রস্তাব দেন অনেকে, কিন্তু তা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। নুন্যতম ৩৫ জনকে নিয়েই রিয়েলিটি শোয়ের শুটিং সারতে হবে।

তৈরি হবে কমিটি

তৈরি হবে কমিটি

বাণিজ্যিকভাবে অনেক বেশি গুরুত্বপূর্ণ রিয়েলিটি শো। এর সঙ্গে রয়েছে ওয়েব সিরিজও। এখন একরকমভাবে বলা চলে ওয়েব সিরিজের যুগ। সেই চিন্তাকে মাথায় রেখে শর্তসাপেক্ষে ওয়েব সিরিজকে কিভাবে এগিয়ে নিয়ে আসা যায় সেদিকেও নজর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে মুক। সচিব রাজীব সিনহার ওপর কমিটি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে, সেই কমিটিতে থাকবেন পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তবে রিয়েলিটি শোয়ের শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

টেলিভিশনে জোরকদমে চলছে শুটিং

টেলিভিশনে জোরকদমে চলছে শুটিং

এর আগে টলিউডে শুটিং শুরুর অনুমতি দেওয়া হয়েছিল সরকারের পক্ষ থেকে। সব স্বাস্থ্যবিধি মেনেই টেলিভিশনের শুটিংও শুরু হয়েছে এবং দর্শক ফের তাঁদের প্রিয় সিরিয়ালের নতুন পর্বগুলি দেখতে সক্ষম হচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+