শীঘ্রই শেষ হবে জনপ্রিয় ধারাবাহিকের সম্প্রচার! হতাশ দর্শকবৃন্দ
শীঘ্রই শেষ হতে চলেছে একটি জনপ্রিয় বাংলা ধারাবাহিক। নতুন একটি ধারাবাহিককে স্লট দেওয়ার জন্যই ধারাবাহিকটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বাংলা চ্যানেলগুলিতে আসছে একের পর এক নতুন ধারাবাহিক। কিন্তু দর্শকের মন জয় করতে ব্যর্থ হচ্ছে বেশ কয়েকটি ধারাবাহিক। তবে দর্শকের মন জয় করেছে এমন ধারাবাহিকের সংখ্যাও কম নয়। এবার বন্ধ হতে চলেছে এমনই এক দর্শকের প্রিয় ধারাবাহিক।
বন্ধ হচ্ছে স্টার জলসার একটি জনপ্রিয় ধারাবাহিক।চ্যানেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, এটি দশ মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। জানা গিয়েছে, এই ধারাবাহিকটির সম্প্রচার শেষ হবে চলতি মাসের শেষের দিকে। চ্যানেল কর্তৃপক্ষ ইতিমধ্যেই দর্শকবৃন্দকে জানিয়ে দিয়েছে যে, ধারাবাহিকটির শেষ পর্বটি খুব শীঘ্রই দেখা যাবে এবং এরপরই এটি চ্যানেল থেকে সরিয়ে নেওয়া হবে।

ছবি সৌজন্য-Somraaj, Swastika, Pratik/ instagram
এই ধারাবাহিকটি দীর্ঘদিন ধরে দর্শকের মন জয় করে এসেছে। তবে, ইদানিং টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছিল এই ধারাবাহিক। ধারাবাহিকটির প্রতি মানুষের আগ্রহ কমেছিল। সেইকারণেই এই ধারাবাহিকটির স্লট বদলের কথাও ভাবেন চ্যানেল কর্তৃপক্ষ। কিন্তু এরপরেও দর্শকের মন জয় করতে ব্যর্থ হয় ধারাবাহিকটি।
চ্যানেল কর্তৃপক্ষের মতে, ধারাবাহিকটির জনপ্রিয়তা গত কয়েক মাসে যথেষ্ট পরিমাণে কমে গিয়েছিল। গত তিন মাসে ধারাবাহিকটির রেটিংও বেশ হ্রাস পেয়েছে। এতে একপ্রকার ধারাবাহিকটির ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়েছিল। আর তাই ধারাবাহিকটির সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্ধ হতে যাওয়া এই জনপ্রিয় ধারবাহিকটির নাম 'চিনি'। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত এই ধারাবাহিকটি প্রথম থেকে মানুষের তেমন জনপ্রিয়তা পায়নি। তবে, মাঝে দর্শকের মনে আগ্রহ বাড়িয়েছিল ধারাবাহিকের গল্প। কিন্তু পরবর্তীতে আবার দর্শকের ভালোবাসা হারায় ধারাবাহিকটি। তাই সবদিক বিবেচনা করেই মাত্র দশ মাসের মাথায় ধারাবাহিকটি শেষ করার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই 'চিনি'র শেষ সম্প্রচারের তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। 'চিনি'র পরিবর্তে কোন নতুন ধারাবাহিক আসবে স্টার জলসায়? এ বিষয়ে এখনও মুখ খোলেনি চ্যানেল কর্তৃপক্ষ। 'চিনি'র জায়গা আসা নতুন ধারাবাহিকের গল্প দর্শকের মন জয় করতে পারে কিনা এখন সেটাই দেখার।
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications