চুপি চুপি বিয়ে সারলেন ‘বউ কথা কও’ খ্যাত মানালি ও অভিমন্যু
চুপি চুপি বিয়ে সারলেন ‘বউ কথা কও’ খ্যাত মানালি ও অভিমন্যু
করোনা ভাইরাস সঙ্কটের মধ্যেই চুপিসারে বিয়ে সারলেন 'বউ কথা কও’ সিরিয়ালের অভিনেত্রী মানালি দে। পাত্র চিত্রনাট্যকর অভিমন্যু। তবে ঘটা করে বিয়ের অনুষ্ঠান নয়, একেবারে সাদামাটা ভাবেই আইনিভাবে বিয়ে করলেন মানালি–অভিমন্যু।

ইনস্টাগ্রামে কোনও রাখঢাক না করেই ছবি শেয়ার করেছেন 'নক্সীকাঁথার’ অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন 'রেজিস্টার্ড’। ছবিতে দেখা গিয়েছে, একেবারে সাধারণ সালোয়ার কামিজ পরে রয়েছেন মানালি এবং অভিমন্যুর পোশাকেও খুব একটা বদল ঘটেনি। নিজের প্রেম নিয়ে কখনই মানালি কোনও লুকোচুরি খেলতেন না। বরং তাঁর সোশ্যাল মিডিয়া জুড়ে শুধুই অভিমন্যু ও তাঁদের মিষ্টি–মধুর প্রেমালাপের ছবি। নেটদুনিয়ায় এখন তাঁদেরকেই শুভেচ্ছা বার্তা দেওয়ার ধুম পড়ে গিয়েছে।

২০১২ সালে প্রথমবার গায়ক সপ্তক ভট্টাচার্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অভিনেত্রী। তখন অবশ্য ঘটনা করেই এই বিয়ে হয়েছিল। বেশ কয়েক বছর সংসার করার পর তাঁদের দাম্পত্যে ফাটল ধরে। বাধ্য হয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সপ্তক ও মানালি। ২০১৬ সালে আইনতভাবে বিবাহ বিচ্ছেদ হয় তাঁদের। বেশ কিছুদিন তিনি অভিনয় থেকে বিরতি নিয়ে ফের স্বমহিমায় ফেরেন। এরপরই অভিমন্যুর সঙ্গে সম্পর্কে জড়ান মানালি, যা পরিণয়ে পরিণত হয়।












Click it and Unblock the Notifications