প্রথমবার বাংলা ডান্স রিয়্যালিটি শোতে নিজের উষ্ণতা ছড়াতে আসছেন সানি লিওনি

প্রথমবার বাংলা ডান্স রিয়্যালিটি শোতে নিজের উষ্ণতা ছড়াতে আসছেন সানি লিওনি

এবার স্টার জলসার জনপ্রিয় রিয়্যালিটি শো '‌ডান্স ডান্স জুনিয়র সিজন ২’‌–এ বলিউডের দুই জনপ্রিয় মুখকে দেখা যাবে। এর আগেও এই শোতে বি–টাউনের বড় বড় তারকারা এসে মঞ্চ জমিয়ে দিয়ে গিয়েছেন। উর্মিলা মাতণ্ডকর, রবিনা ট্যান্ডন, অনিল কাপুরের মতো তারকাকে দেখা গিয়েছে সেই তালিকায়। এবার এই শোতে আসবেন বলিউড অভিনেত্রী সানি লিওনি ও কোরিওগ্রাফার রেমো ডি’‌সুজা।

প্রথমবার বাংলা ডান্স রিয়্যালিটি শোতে নিজের উষ্ণতা ছড়াতে আসছেন সানি লিওনি


সানি লিওনি ও রেমো ইতিমধ্যেই কলকাতায় চুপিসারে এসে শুটিং সেরে গিয়েছেন। তবে সানি লিওনির আসার খবর প্রকাশ্যে জানাজানি হয়ে গেলেও রেমো এসেছিলেন কিনা তা নিয়ে এখনও চ্যানেল কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তবে টলিউডের বিশেষ সূত্র জানিয়েছেন যে সানি ও রেমো দু’‌জনেই শুটিং করে গিয়েছেন। সানি লিওনি এই প্রথমবার বাংলা কোনও রিয়্যালিটি শোতে আসছেন বলে জানা যাচ্ছে।

সানি লিওনির শুটিংয়ের কিছু ছবি সামনে এসেছে। যেখানে সানির পরনে অফ হোয়াইট বিকিনি টপ আর প্যান্ট, এক কাঁধে প্লিট করে বেঁধেছেন ওড়না, কোমরে জ্বলজ্বল করছে সোনালি রঙা বেল্ট- এমনই স্টাইলিশ অবতারে ডান্স ডান্স জুনিয়রের মঞ্চে ম্যাজিক ছড়াচ্ছেন সানি লিওন।

'‌ডান্স ডান্স জুনিয়র সিজন ২’‌–এর বিচারকের আসনে রয়েছেন মনামী ঘোষ, দেব ও মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন এই শোয়ের গ্র‌্যান্ড ফাইনাল পর্বে দেব–মনামী–মিঠুনের সঙ্গে খুদেদের নাচ দেখলেন সানি। ছোটদের নাচে মুন্ত্রমুগ্ধ বলিউডের 'লয়লা’। প্রশংসায় ভরিয়ে দিলেন প্রতিযোগিদের। সানির নাচও এদিন চোখ টানল 'ডান্স ডান্স জুনিয়র' টিমের। সানি লিওনের কোমরের দোলায় মঞ্চে বাড়ল উষ্ণতার পারদ। এখন অপেক্ষা ছোট পর্দায় এই গ্ল্যামারাস পর্ব দেখবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+