• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

প্রতীক–নিশান্তের সঙ্গে টাস্ক নিয়ে হাতাহাতি, বিগ বস ওটিটি থেকে বেরিয়ে গেলেন জিশান খান

Google Oneindia Bengali News

বিগ বস ওটিটিতে সপ্তাহের মাঝখানের বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেন বাথরব খ্যাত জিশান খান। প্রতীক সহেজপালের সঙ্গে হাতাহাতির জেরে বুধবার বিগ বস জিশান খানকে বাড়ি থেকে চলে যাওয়ার নির্দেশ দেন। বিগ বসের বাড়িতে নিউ বস ও বস লেডি টাস্ক নিয়ে বুধবার তিক্ত ঝামেলার সৃষ্টি হয়। যার ফলে প্রতিযোগীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রতীক–নিশান্তের সঙ্গে টাস্ক নিয়ে হাতাহাতি, বিগ বস ওটিটি থেকে বেরিয়ে গেলেন জিশান খান

গত সপ্তাহে জিশান খান ও দিব্যা আগরওয়াল বস ম্যান ও বস লেডি ছিলেন। কিন্তু বুধবার বিগ বসের দর্শকরা এই আচমকা জিশান খানের বাড়ি ছাড়া দেখে হতভম্ব হয়ে যান। এদিন নতুন বস ম্যান ও বস লেডির টাস্ক নিয়ে বাড়ির মধ্যে আবহাওয়া উত্তপ্ত হয়ে ওঠে। রেড ফ্ল্যাগ টাস্কের সময় প্রতীক সহেজপাল ও নিশান্ত ভাটের সঙ্গে জিশান খানের ঝামেলার সৃষ্টি হয়। এই লড়াই এতটা তিক্ত পর্যায় পৌঁছায় যে বিগ বস হস্তক্ষেপ করতে বাধ্য হন। এরপর বিগ বস জিশানকে বিগ বস ওটিটির বাড়ি ছেড় এচলে যাওয়ার নির্দেশ দেন।

জিশানের এভিকশনের ঘোষণা শুনে তাঁর কানেকশন দিব্যা আগরওয়ালকে খুব বাজেভাবে কাঁদতে দেখা গিয়েছে। দিব্যা বলেন, '‌আমি বুঝতে পারি না আমার সঙ্গে যাঁদেরই কানেকসন তৈরি হচ্ছে তাঁরাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন।’‌ জিশানের বাড়ি ছাড়ার জন্য দিব্যা নিশান্ত ও প্রতীককে দায়ী করেছেন। কিন্তু জিশানের বাড়ি ছাড়ার জন্য নিশান্তকে দোষারোপ করায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হন এবং দিব্যাকে কথা শোনান। তবে জিশানের এভিকশনে নেহা বাসিন ও অক্ষরা সিংও মানসিকভাবে ভেঙে পড়েন।

এর আগেও বিগ বসের সিজনগুলিতে দেখা গিয়েছে যে প্রতিযোগীদের মধ্যে হাতাহাতির কোনও ঘটনা ঘটলে বিগ বস সঙ্গে সঙ্গে হস্তক্ষেপ করেন এবং সেই প্রতিযোগীকে শাস্তি স্বরূপ ঘর থেকে বের করে দেন। কারণ বিগ বসের শোতে মারামারির কোনও জায়গা নেই। প্রসঙ্গত, প্রথম থেকেই বাড়ির সদস্যদের মাতিয়ে রেখেছিলেন জিশান। দিব্যার সঙ্গে কানেকশন হয়ে তিনি বিগ বসের বাড়িতে প্রবেশ করেছিলেন। ভালো সম্পর্ক ছিল শমিতা শেট্টির সঙ্গেও। কিন্তু বুধবারের এই ঘটনার ফলে তাঁকে মাঝপথেই খেলা ছেড়ে বেরিয়ে আসতে হয়। বিগ বসে তিনি তাঁর সেরা পারফর্ম দিয়েছেন এতদিন। অনেকেই ভেবেছিলেন যে তিনি শেষ পর্যন্ত টিকে থাকবেন কিন্তু তাঁর এই আকস্মিক এলিমিনেশন সকলকেই অবাক করেছে।

English summary
suddenly eleminated zeeshan khan from bigg boss ott
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X