ছোটপর্দার ‘ক্যাসানোভা’ সিদ্ধার্থ শুক্লা অতীতে সম্পর্কে জড়িয়েছেন বহু অভিনেত্রীর সঙ্গে
ছোটপর্দার ‘ক্যাসানোভা’ সিদ্ধার্থ শুক্লা অতীতে সম্পর্কে জড়িয়েছেন বহু অভিনেত্রীর সঙ্গে
বলিউড এবং ছোট পর্দার সব অভিনেতাদের রীতিমতো হতচকিত করে দিয়ে গত ২ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বিগ বস ১৩–এর বিজয়ী সিদ্ধার্থ শুক্লা। মাত্র ৪০ বছর বয়সে তাঁর এই মৃত্যুকে অনেকেই মেনে নিতে পারছেন না। বালিকা বধু ধারাবাহিকের মাধ্যমে সিদ্ধার্থ শুক্লার পরিচিতি বাড়লেও তিনি বিগ বস ১৩–এর খেতাব জেতার পর আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সোশ্যাল মিডিয়ায় সব বয়সী মেয়েদের কাছে সিদ্ধার্থের আলাদা এক জনপ্রিয়তা ছিল। বিগ বস ১৩–এ শেহনাজ গিলের সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে সিদ্ধার্থের জীবনে প্রচুর অভিনেত্রী এসেছেন এবং তাঁদের সঙ্গে ডেটও করেছেন অভিনেতা।

শেহনাজ গিল
বিগ বস ১৩-এর প্রাক্তন প্রতিযোগী শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থ শুক্লার বিশেষ বন্ধুত্ব সকলেরই নজরে পড়েছিল। বিগ বসের বাড়ির মধ্যে তাঁদের সত্যিকারের কানেকশন নিয়ে সকলেই চর্চা শুরু করে দিয়েছিল। শোয়ের বাইরেও তাঁদের যোগাযোগ অটুট ছিল বরং বলা চলে ঘনিষ্ঠতা বেড়ে গিয়েছিল। শোনা গিয়েছে, সিদ্ধার্থ ও শেহনাজ নাকি শীঘ্রই বিয়ে করবেন ভেবেছিলেন। কিন্তু সিদ্ধার্থের এই মর্মান্তিক পরিণতি শেহনাজকে পুরোপুরি ভেঙে দিয়েছে।

আরতি সিং
টেলি পাড়ায় কান পাতলে এও শোনা যায় যে সিদ্ধার্থ শুক্লার সঙ্গে নাকি সম্পর্ক ছিল কৃষ্ণা অভিষেকের বোন তথা ছোট পর্দার অভিনেত্রী আরতি সিংয়ের। আরতিও বিগ বস ১৩-এর প্রতিযোগী ছিলেন।

রেশমি দেশাই
বিগ বস ১৩-এর ঘরে জনপ্রিয় অভিনেত্রী রেশমি দেশাইয়ের সঙ্গে সিদ্ধার্থ শুক্লার তিক্ত লড়াইয়ের সাক্ষী সকলেই ছিলেন। কিন্তু এটা প্রায় সকলেই জানেন যে রেশমি সিদ্ধার্থের প্রেমিকা ছিলেন এবং 'দিল সে দিল তক' ধারাবাহিকের সময় রেশমি ও সিদ্ধার্থের মধ্যে ঘনিষ্ঠাতা বাড়ে।

আকাঙ্খা পুরি
বিগ বস ১৩-এর প্রতিযোগী পরশ ছাবড়ার প্রাক্তন প্রেমিকা ছিলেন আকাঙ্খা পুরি। শোনা যায় যে সিদ্ধার্থের সঙ্গে আকাঙ্খার সম্পর্ক ছিল এবং তা ভেঙে যাওয়ার পরই পরশের সঙ্গে সম্পর্কে লিপ্ত হন আকাঙ্খা।

পবিত্র পুনিয়া
বিগ বস ১৪-এর প্রতিযোগী পবিত্র পুনিয়ার সঙ্গেও নাকি ডেট করেছেন মৃত অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। এই দু'জন একে-অপরের সঙ্গে দারুণ সময় কাটিয়েছেন।

ধ্রাষ্টি ধামি
ঝলক দিখলাজা শো-তে ধ্রাষ্টি ধামি ও সিদ্ধার্থ অংশ নিয়েছিলেন এবং শো চলাকালিন তাঁদের মধ্যে বিশেষ বন্ধুত্বের সৃষ্টি হয়।

স্মিতা বনসল
টেলিভিশন পাড়ায় গুজব এও রটেছিল যে বালিকা বধূতে সিদ্ধার্থের অন-স্ক্রিন শাশুরি স্মতা বনসলের সঙ্গে সম্পর্ক রয়েছে সিদ্ধার্থের। যদিও সেই সময় উভয়ই এই খবরটি অস্বীকার করেছিলেন।
খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia












Click it and Unblock the Notifications