কপালে সিঁদুর, সঙ্গে হবু স্বামী, অপেক্ষা সাতদিনের!‌ আসল সত্যটা নিজেই জানালেন ‘‌নোয়া’‌ তথা শ্রুতি

শ্রুতি দাসের বিয়ের গুজব

স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল '‌দেশের মাটি’‌র নোয়া ওরফে শ্রুতি দাস নাকি গোপনে বিয়েটা সেরে ফেলেছেন। প্রেমিক তথা ছোট পর্দার পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে সিঁথিতে সিঁদুর দিয়ে তাঁকে জড়িয়ে ধরে ছবি দিয়েছেন শ্রুতি। সত্যি কি তবে শ্রুতি বিয়ে করে বসলেন কাউকে কিছু না জানিয়েই?‌ আসল সত্যটা কি?‌

বিতর্কের শিরোনামে শ্রুতি

বিতর্কের শিরোনামে শ্রুতি

নোয়া তথা শ্রুতি দাস সবসময়ই বিতর্কিত। নিজের গায়ের রং নিয়ে হোক বা '‌দেশের মাটি'‌র ধারাবাহিকে তাঁর সঙ্গে মাম্পি তথা রুকমার তিক্ত সম্পর্কের রেশ ধরে নেটিজেনদের কটাক্ষের মুখে বারবার পড়তে হয়েছে শ্রুতিকে। কিন্তু শ্রুতি বরাবরই নিজের খেয়ালে চলতে ভালোবাসেন। নেটিজেনদের কোনও সমালোচনাকেই গায়ে মাখেন না, তবে প্রয়োজন হলে অবশ্যই কড়া হাতে দমন করেন। প্রেমিক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গ শ্রুতির প্রেম কখনই গোপন থাকেনি, বরং অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় ফলাও করে তা জাহির করেছেন। ঘনিষ্ঠ মুহূর্ত থেকে শুরু করে ছোটখাটো ব্যাপার সবই শ্রুতি সোশ্যাল মিডিয়ায় রয়েছে।

 শ্রতি দাসের কপালে সিঁদুর

শ্রতি দাসের কপালে সিঁদুর

সেরকমই একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা গেল কোনও এক রেস্তোরাঁয় বসে আছেন তিনি ও স্বর্ণেন্দু। প্রেমিককে জড়িয়ে ধরে ছবিও পোস্ট করেছেন, সঙ্গে নিজের কিছু সিঙ্গেল। শ্রুতির মাথায় দেখা যাচ্ছে সিঁদুর। ক্যাপশনে লিখেছেন, 'আমার ইম্পারফেক্টলি পারফেক্ট হবু বর, তোমায় ভালবাসি'। হ্যাশট্যাগে আবার জুড়ে দিয়েছেন আর মাত্র সাতদিন বাকি। কৌতুহলী নেটিজেনদের প্রশ্ন তবে কি সাতদিন বাদে বিয়ের পিঁড়িতে বসছেন শ্রুতি?‌ এই নিয়েই যখন টলিপাড়ায় তথা নেটিজেনদের মনে প্রশ্নের ঘূর্ণিঝড় উঠছে, ঠিক সেই সময়ই রহস্যের অবসান করলেন খোদ শ্রুতি।

 রহস্যে ছেদ টানলেন শ্রুতি

রহস্যে ছেদ টানলেন শ্রুতি

শ্রুতি জানিয়েছেন , বিয়ে করলে কেন লুকিয়ে করব, সবাইকে জানিয়ে করব। তিনি যেহেতু শুটিং সেট থেকে সোজা রেস্তোরাঁতে এসেছেন তাই এই সিঁদুর। আর সাতদিন?‌ শ্রুতি বলেন, '‌আরে সে তো আমার জন্মদিন। তবেএখন আর সাতদিন নয়, মাত্র চারদিন বাকি।'‌ তার মানে শ্রুতির জন্মদিনের সেলিব্রেশন এখন থেকেই শুরু হয়ে গিয়েছে জোরদার। গতবছরও শ্রুতি তাঁর জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে শাড়ি পড়ে তাঁকে নানান ধরনের পদ খেতে দেখা গিয়েছিল।

এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই

এখনই বিয়ের কোনও পরিকল্পনা নেই

কিছুদিন আগেই পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে সমুদ্রতট থেকে ঘুরে আসেন শ্রুতি। সঙ্গে অবশ্যই ছিলেন স্বর্ণেন্দু। সোশ্যাল মিডিয়ায় অনেক ছবি আপলোড করেছেন। তবে শ্রুতি জানিয়েছেন এখনই তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই, বরং এখন তিনি নিজের কেরিয়ারের দিকে মনোনিবেশ করতে চান। সেটাই এখন তাঁর কাছে প্রধান অগ্রাধিকার।

ছবি সৌ:ইলস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+