রাকেশ বাপটকে পছন্দ, বিগ বস ওটিটিতে ‌এসে শমিতা শেট্টিকে জানালেন তাঁর মা

শমিতা শেট্টির সঙ্গে দেখা করলেন তাঁর মা

‌বিগ বস ওটিটির ঘরে ৩৪তম দিনে দারুণ মজা ও হাই ভোল্টেজ নাটক দেখা গেল। বিগ বস ওটিটির চূড়ান্ত পর্ব ক্রমশঃ এগিয়ে আসছে। প্রতিযোগিতারাও নিজেদের সেরা পারফর্ম দিয়ে এলিমিনেশন থেকে বাঁচতে মরিয়া হয়ে উঠেছেন। রবিবারই বাড়ি থেকে চলে গিয়েছেন মুস জাট্টানা। ৩৪তম দিনে বিগ বস তাঁর ঘরের সদস্যদের প্রিয়জনের সঙ্গে দেখা করানোর টাস্কে ভীষণভাবে আবেগঘন করে দিয়েছেন। বাড়ির সদস্যরা তাঁদের প্রিয়জনের কাছ থেকে পরামর্শ যেমন পেয়েছেন তেমনই তাঁদের অনপ্রাণিত করেছেন তাঁরা। বিগ বস ওটিটিতে নিজেদের প্রিয় মানুষদের দেখে চোখের জল ধরে রাখতে পারেননি কোনও সদস্যই। এই পর্বের মধ্য দিয়ে শমিতা শেট্টির মা মেয়ের সঙ্গে দেখা করতে এসে জানিয়েছেন যে তাঁর রাকেশ বাপটকে পছন্দ।

বিগ বসের ফ্রিজি টাস্ক

বিগ বসের ফ্রিজি টাস্ক

৩৪তম দিনে বিগ বসের বাড়িতে সদস্যদের মধ্যে ক্রমশঃ সম্পর্কের বাঁধন জোরালো হচ্ছে। প্রতীক সহেজপাল ও নেহা বাসিনকে এদিন মজাদার লড়াই করতে দেখা যায়। পরে তাঁদের সঙ্গে যোগ দেন নিশান্ত ভাটও। বিগ বসের ফাইনাল সপ্তাহে প্রচুর আবেগ দেখতে পাওয়া গিয়েছে। বিগ বস বাড়িতে ফ্রিজি টাস্ক দেন, যেখানে প্রতিযোগীরা তাঁদের পরিবারের সদস্য ও প্রিয়জনকে সামনে দেখার পরও নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করে রাখবেন

নেহার সঙ্গে দেখা করতে আসেন বোন রাশি

প্রথমেই বিগ বসের বাড়িতে প্রবেশ করেন নেহা বাসিনের বোন রাশি বাসিন। দুই বোনের পুর্নমিলন সত্যিই দেখার মতো ছিল। কাঁচের দেওয়ালের এপাশ-ওপাশ থেকে দু'‌জনে দেখা করেন। নেহা ও প্রতীকের বন্ধুত্বের প্রশংসা করেন রাশি এবং জানান যে বাইরে সকলে নেহার খেলার প্রশংসা করছেন।

রাকেশকে অনুপ্রাণিত করে তাঁর বোনঝি

রাকেশ বাপতের বোনঝি ইশা বিগ বসের বাড়িতে তার মামার সঙ্গে দেখা করতে আসেন। ওই মুহূর্তটা খুবই আবেগঘন হয়ে উঠেছিল। রবিবারই এই খেলার সঞ্চালক করণ জোহর রাকেশকে যৌনবাদী তকমা দেওয়ায় তিনি খুবই ভেঙে পড়েছিলেন। ইশা তাঁর মামাকে এই সব নিয়ে ভাবতে বারণ করেন এবং জানান সকলের বিশ্বাস আছে তাঁর ওপর। ইশা জানায় যে রাকেশ কখনও মহিলাদের অসম্মান করতে পারেন না। ইশার কথায় রাকেশ কেঁদে ফেলেন।

দিব্যা–বরুণ সুদ পুর্নমিলন

দিব্যা আগরওয়ালের সঙ্গে দেখা করতে আসেন তাঁর বাস্তব জীবনের কানেকশন বরুণ সুদ। বরুণকে দেখে দিব্যা রীতিমতো ভেঙে পড়েন। বরুণও নিজের আবেগ ধরে রাখতে না পেরে দিব্যার সামনেই কাঁদতে শুরু করে দেন। এরপর তাঁরা কাঁচের দেওয়ালের এপাশ-ওপাশ থেকেই একে-অপরকে চুম্বন দেন। তাঁদের এই পুর্নমিলন ঘরের প্রত্যেক সদস্যকে আবেগঘন করে দিয়েছিল।

রাকেশকে পছন্দ শমিতার মা সুনন্দার

অন্যদিকে, শমিতা শেট্টির মা সুনন্দা বিবি হাউসে প্রবেশ করেন। শমিতার সঙ্গে তিনি মধুর একটি সময় কাটান। সুনন্দা শেট্টি জানান যে তিনি তাঁর মেয়ের ওপর গর্বিত এবং তাঁর রাকেশ বাপতকে পছন্দ। শমিতা যখন তাঁর মাকে জিজ্ঞাসা করেন যে '‌রাকেশ মিষ্টি না?‌'‌ তাঁর মা উত্তর দেন, '‌রাকেশ মিষ্টি একজন ব্যক্তি, খুবই ভদ্র ছেলে।'‌ শমিতা এরপর তাঁর মাকে জানান যে বাড়ির সদস্যরা তাঁকে বসি বলেন। শমিতার মা বলেন, '‌কোনদিক থেকে তুমি বসি, তুমি তো মাথায় করে সোনার সিং নিয়ে আসোনি। অন্যান্য প্রতিযোগীদের মতোই তুমি একজন সাধারণ মেয়ে হয়ে প্রবেশ করেছো। সবাই তোমার সঙ্গে কথা বলছে এবং তুমিও সাধারণ মেয়ে হয়ে বাড়িতে আছো। অন্যদের জন্য তোমায় বদল হওয়ার দরকার নেই। আমি জানি তুমি কি, বাইরের সবাই কি ভাবছে তোমায় আমি বলছি, তুমি রাণীর মতো সকলের মন জয় করছ। আমি জানি তোমার দিকে নিক্ষেপ করা অনেক শব্দই তোমার যোগ্য নয় পাওয়ার। কিন্তু চড়াই-উৎরাই জীবনের অংশ।'‌

প্রতীকের বোন দেখা করতে আসেন

প্রতীক সহেজপালের বোন প্রেরণা দেখা করতে আসেন তাঁর ভাইয়ের সঙ্গে এবং তিনি প্রতীককে জানান যে তিনি যেন তাঁর ও নেহা বাসিনের বন্ধুত্বের মধ্যে সরু একটি লাইন বজায় রাখেন।

প্রতিযোগীদের মন ভালো করতে উদ্যোগ নিলেন দিব্যা–নিশান্ত

প্রতিযোগীদের মন ভালো করতে উদ্যোগ নিলেন দিব্যা–নিশান্ত

পরিবার ও প্রিয়জনদের সামনে পেয়েও তাঁদের কাছে না যাওয়ার আক্ষেপে আবেগতাড়িত হয়ে পড়েন সব সদস্যরাই। বাড়ির পরিবেশকে একটু হাল্কা করার জন্য নিশান্ত ভাট ও দিব্য আগরওয়াল হ্যারি পটারের চরিত্র তুলে ধরে সবাইকে হাসানোর চেষ্টা করেন। যাতে বাড়ির পরিবেশ একটু ভালো হয়। প্রসঙ্গত, গত ৮ অগাস্ট থেকে বিগ বস ওটিটি ভুটে শুরু হয়েছে। এই সপ্তাহে কোন সদস্য বাড়ির বাইরে যাবেন এখন সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা। যে সব প্রতিযোগীরা ভালো পারফর্ম করবেন তাঁরা সলমন খান সঞ্চালিত বিগ বস ১৫-এর ঘরে প্রবেশ করবেন।

ছবি সৌ:ইনস্টাগ্রাম

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+