সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন শাকিব-মিমি! প্রকাশ্যে 'তুফান'-এর পোস্টার
বর্ষার আগেই বাংলায় ঝড় তুলতে আসছে 'তুফান'। ভারত বাংলাদেশের যৌথ উদ্যোগে আসছে অ্যাকশনে ভরা এই ছবি। টিজারের পর প্রকাশ্যে এল এই ছবির পোস্টার। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে শাকিব খান এবং মিমি চক্রবর্তীকে। পোস্টারেও শাকিব খানের সঙ্গে মিমি চক্রবর্তীর উপস্থিতি স্পষ্ট হয়েছে। পোস্টারটিতে দেখা যাচ্ছে একটি বারের সামনে দাঁড়িয়ে আছেন বাংলাদেশি সুপারস্টার শাকিব খান। তাঁর পরনে সাদা শার্ট এবং ছাই রঙা স্যুট। তাঁর বুকে হাত রেখে দাঁড়িয়ে মিমি চক্রবর্তী। প্রকাশিত পোস্টারে শাকিবের পাশে মিমির লাস্যময়ী লুক ঝড় তুলেছে দর্শকমহলে।
আলফা আই, চরকি এবং এসভিএফের প্রযোজনায় 'তুফান'-এ শাকিব-মিমি ছাড়াও অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরী, নাবিলা সহ অনেককে।

এর আগে শাকিবের বিপরীতে অভিনেত্রী শ্রাবন্তী, শুভশ্রী, নুসরত, পায়েল, সায়ন্তিকাদের অভিনয় করতে দেখা গেলেও এবার প্রথম মিমির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেতাকে।
বাংলাদেশের ছবিতে এই প্রথম দেখা যাবে মিমি চক্রবর্তীকে।
আদ্যোপান্ত অ্যাকশনে ঠাসা এই ছবিতেই খলনায়কেয় চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। কিন্তু সেটি একটি বিশেষ চরিত্র। অর্থাৎ অল্প সময়ের জন্যই পর্দায় দেখা যাবে দুই বাংলা কাঁপানো এই অভিনেতাকে।
রায়হান রাফি পরিচালিত এই ছবিটি এই বছরের ইদ উল আদহায় মুক্তি পাবে। অর্থাৎ ১৭ জুন মুক্তি পাবে এই ছবিটি।












Click it and Unblock the Notifications