‘সসুরাল সিমার কা’ সিরিয়ালের এই দৃশ্য দেখে হতবাক দর্শক, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
‘সসুরাল সিমার কা’ সিরিয়ালের এই দৃশ্য দেখে হতবাক দর্শক, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
টেলিভিশনের ধারাবাহিক ও তাদের গল্পের বেশ কিছু বিষয় এমন হয়, যা বাস্তব জীবনের দূর–দূরান্ত পর্যন্ত মিল খুঁজে পাওয়া যায় না। তবে এর অর্থ এই নয় যে ভারতীয় নির্মাতারা সবকিছুই খারাপ বানান, যদিও যেটা একবার খারাপ হয়ে যায়, তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একটুও সময় নেয় না। সিরিয়ালের সংলাপ থেকে দৃশ্য সবকিছুই এখন সোশ্যাল মিডিয়ায় মিম হিসাবে দেখতে পাওয়া যায়।

'সসুরাল সিমার কা’ সিরিয়ালের একটি অদ্ভুত দৃশ্য দেশের জনতার কাছে এখন নতুন মিম হিসাবে উঠে এসেছে, যা টুইটারেও বেশ ভাইরাল হয়েছে। যা দেখার পর এই সিরিয়ালের নির্মাতারাও মাথা ধরে বসে রয়েছেন। ভাইরাল হওয়া সেই দৃশ্যে বিরক্তিকর 'মাতাজি’, যার চরিত্রে অভিনয় করেছেন জয়তী ভাটিয়া এবং 'পরি’ শ্বেতা সিনহা রয়েছেন। পরিকে দেখা গিয়েছে তাঁর মাতাজির থেকে ক্ষমা চাইছেন কিন্তু মাতাজি ভ্রুক্ষেপ করছেন না এমনকী নিজের নাতির দিকে ফিরেও তাকাচ্ছেন না। এই দৃশ্যে এও দেখানো হয় যে মাতাজি ঘর ছেড়ে বেরিয়ে যেতে চাইছেন। কিন্তু তাঁকে আটকাবার একটাই উপায় হল মাতাজির গায়ের শাল ধরে আটকানো। পরিও সেভাবেই মাতাজির শাল ধরে আটকানোর চেষ্টা করেন। কিন্তু ভিলেন শাল কীভাবে যেন পরির গলায় আটকে যায় এবং পরি তাঁর জীবন–মৃত্যুর সঙ্গে লড়তে দেখা যায়।
নির্মলা দেবী তথা মাতাজি পরির দিকে না ফিরেই তাঁর শাল টানতে থাকেন, যেখান থেকে পরির আরও শ্বাসরোধ হতে থাকে। বিরক্তিকর মাতাজি ঘর ছেড়ে বেরিয়ে যান এবং পরি অচৈতন্য হয়ে মাটিতে পড়ে যান। দর্শকরা এই দৃশ্য দেখে কিছুতেই মেলাতে পারছিলেন না যে শাল ধরে টানার পর তা কীভাবে গলায় জড়িয়ে গেল। কুর্নিশ জানাতে হয় অবশ্যই নির্মাতাকে। তবে এটা পুরনো ভিডিও যা ভাইরাল হয়েছে এখন। এর আগেও এই শোয়ের বহু দৃশ্যের কোনও মাথা মুণ্ডু নেই এবং তা সোশ্যাল মিডিয়াতে এভাবেই হাসির খোরাকে পরিণত হয়েছে।
গত বছর বাংলা সিরিয়াল কৃষ্ণকলির একটি দৃশ্য ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। যেখানে হাসপাতালে চিকিৎসকরা এক মরণাপন্ন ব্যক্তিকে বাঁচানোর সব ধরনের প্রচেষ্টা করছেন। সেখানে চিকিৎসক চিকিৎসা সংক্রান্ত যন্ত্রের বদলে এমন একটি জিনিস ব্যবহার করেছেন যা বাথরুম স্ক্রাবার হিসাবে গৃহস্থদের ঘরে পরিচিত। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচুর মিম পোস্ট হয়।












Click it and Unblock the Notifications