বিগ বসের বাড়ি ছাড়লেন চ্যালেঞ্জার্স কাশ্মীরা শাহ, উত্তপ্ত লড়াই আলি ও নিক্কির মধ্যে

বিগ বসের বাড়ি ছাড়লেন চ্যালেঞ্জার্স কাশ্মীরা শাহ

শনিবার বিগ বসের উইকেন্ড কা ওয়ারে সুনামি আসার পর রবিবারের পর্ব বেশ আবেগপ্রবণ ছিল বাড়ির সদস্যদের কাছে। সদস্যদের মধ্যে অনেকেই বাড়ি থেকে কোন সদস্য চলে যাবেন তা নিয়ে উত্তপ্ত আলোচনা করেন এবং তা ঘোষণাও হয় রবিবার। রবিবার বাড়ি ছেড়ে চলে যান কাশ্মীরা শাহ, কারণ তিনি সবচেয়ে কম ভোট পেয়েছিলেন।

বিগ বসের বাড়ি ছাড়লেন চ্যালেঞ্জার্স কাশ্মীরা শাহ, উত্তপ্ত লড়াই আলি ও নিক্কির মধ্যে


রবিবারের এভিকশন পর্ব শুরু হয় আলি গনি ও নিক্কি তাম্বোলির উত্তপ্ত ঝগড়া দিয়ে। রাখি সাওয়ান্ত নিক্কির বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের ওপর হাএন আলি গনি, যা নিয়ে বেশ মনমরা হয়ে থাকতে দেখা যায় নিক্কিকে। অন্যদিকে আলি জানিয়েছেন যে তিনি হাসেননি শুধু প্রতিক্রিয়া দিয়েছেন। এরপরই নিক্কি ও আলির মধ্যে যুযুধান লড়াই শুরু হয় এবং সেই লড়াই যাতে মারপিটে পরিণত না হয় তা থামানোর চেষ্টা করেন বাড়ির অন্য সদস্যরা। এরপর রুবিনা দিলায়েক ও জ্যাসমিন ভাসিন আলিকে জানান যে নিক্কির প্রতিক্রিয়া করা স্বাভাবিক ছিল কারণ তিনি সত্যিই আলির আচরণে দুঃখ পেয়েছেন। কারণ নিক্কি পছন্দ করেন আলিকে।

জ্যাসমিন এরপর নিক্কির কাছে গিয়ে তাঁকে বলেন যে তিনি বুঝতে পেরেছেন যে নিক্কি দুঃখ পেয়েছেন। নিক্কি কাঁদতে শুরু করেন এবং জানান যে তিনি কী করে সকলকে এটা বোঝাএন যে তিনি আলির সঙ্গে ঝগড়া করতে চান না।

নিক্কি রুবিনাকেও বলেন, '‌তুমি মাঝে মাঝে বল আমি মেনে নিই, আমি জান কুমার শানুকে পছন্দ করি। কিন্তু আমি কখনও জানকে জড়িয়ে ধরিনি বা ভুল কিছু করিনি। কারণ আমি কষ্ট পেতে পারি বলে ভয় পেতাম।’‌ রাখি এরপর নিক্কির কাছে ক্ষমা চান এবং নিক্কিও জানান যে তিনি রাখি সাওয়ান্তকে যথেষ্ট শ্রদ্ধা করেন। এর কিছুক্ষণের মধ্যেই কম ভোট পেয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে যান কাশ্মীরা শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+