আত্মহত্যার প্রবণতা রয়েছে, সলমন খানের সামনে অকপট রুবিনা দিলায়েক
আত্মহত্যার প্রবণতা রয়েছে, সলমন খানের সামনে অকপট রুবিনা দিলায়েক
রবিবার বিগ বসের উইকেন্ড কা ওয়ার পর্বে নিজের বিষয়ে বড় ধরনের স্বীকারোক্তি করতে চলেছেন বাড়ির হেভিওয়েট সদস্য রুবিনা দিলায়েক। প্রোমোতে দেখা গিয়েছে, সলমন খানের সামনেই রুবিনা জানান যে তাঁর আত্মহত্যার প্রবণতা রয়েছে যে কারণে তাঁর ও অভিনব শুক্লার সম্পর্কের মধ্যে চিড় ধরেছিল। রুবিনা তাঁর সমস্যার কথা তুলে ধরবেন শোয়ের সঞ্চালক সলমন খানের সামনে।

প্রোমোশনাল ভিডিওতে দেখা যাবে যে ক্ষুব্ধ সলমন খান অভিনব ও রুবিনাকে তিরস্কার করছেন। সলমন অভিনবকে জিজ্ঞাসা করেন, 'অভিনব! তুমি তো বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার। তুমি বল। বিকৃত মানসিকতা, নোংরা মহিলা, নিচু মনের মহিলা, জঘন্য। তুমি বল কোনটা সবচেয়ে খারাপ শব্দ? যেটা তোমার স্ত্রী বলেছে নাকি রাখি বলেছেন?’ অভিনব প্রতিক্রিয়ায় বলেন, 'নীচ ও জঘন্য’ শব্দ খারাপ। সলমন এরপর রুবিনাকে জিজ্ঞাসা করেন, 'রুবিনা! তোমার কি মনে হয় তুমি শোতে সঠিকভাবে চলছ?’ সলমন এরপর রুবিনার বোন জ্যোতিকাকে তাঁর আসল ব্যক্তিত্বের বিষয়ে প্রশ্ন করলে জ্যোতিকা বলেন, 'রুবিনার দৃষ্টিভঙ্গী যদি আপনি বুঝতে পারতেন তবে রুবিনা এতটাও খারাপ নয়।’ সলমন বলেন, 'রুবিনা ভুলদিকে যাচ্ছেন, উনি অনেকদিন ধরে ভুলদিকে চলছেন।’
রুবিনা এরপর সলমনকে জবাবে বলেন, 'আট বছর আগে আমি ঠিক এরকমই ছিলাম। নিজের মা–বাবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো নয়। আমার রাগ সংক্রান্ত ইস্যু রয়েছে, আমার মধ্যে আত্মহত্যার প্রবণতা আছে, সম্পর্ক ভাঙারও এই কারণ।’ রুবিনার বোন এরপর জানান যে রুবিনা আবেগপ্রবণ হয়ে পড়েছে। তাঁর এটা অনুভব হচ্ছে যে বাড়িতে কেউ রুবিনাকে ভালোবাসেন না।’ এরপর কি হয় তা দেখার জন্য অবশ্যই রবিবারের বিগ বসের পর্বটি দেখতে হবে দর্শকদের।












Click it and Unblock the Notifications